1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সন্তান জন্ম নিলেই উপহার দুটি গাছ, আউলিয়াপুরে ‘জন্মবৃক্ষ’ প্রকল্পের যাত্রা দুমকিতে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি আটক বিশ্ব পরিবেশ দিবসে ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ অভিযান, অংশ নিল ৫শ শিক্ষার্থী পটুয়াখালীতে বাসে করে মাছ পাচারকালে জব্দ ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম

কুয়াকাটায় জেলের জালে ধরা ১৫ কেজির বিশাল পাঙ্গাস, বিক্রি না করে ভাগ করে খেলেন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটায় জেলের জালে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের এক বিশাল পাঙ্গাস মাছ। বাজারে এর কেজি মূল্য ১২০০–১৪০০ টাকা হলেও, জেলেরা বিক্রি না করে নিজেদের মধ্যে ভাগাভাগি করে খেয়েছেন।

মঙ্গলবার সকালে কুয়াকাটার ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকায় সোহেল মাঝির জালে মাছটি ধরা পড়ে। সমুদ্রের ভাটার সময় খুটাজাল টানার সময় এ বিশাল পাঙ্গাস আটকা পড়ে। সোহেল মাঝি জানান, গত চার বছরে এত বড় মাছ তারা ধরতে পারেননি। মাছটি প্রায় ২০ জন জেলে মিলে কেটে ভাগাভাগি করে খেয়েছেন।

কুয়াকাটা ফিস পয়েন্টের ব্যবস্থাপনা পরিচালক নাসির মুন্সী জানান, বড় আকারের সামুদ্রিক পাঙ্গাসের বাজারদর ১২০০–১৫০০ টাকা হলেও, ভাগাভাগি করে খাওয়ার ঘটনা বিরল।

ওয়ার্ল্ডফিশ-বাংলাদেশের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, কুয়াকাটার মোহনায় ব্রাকিশ পানি থাকার কারণে পাঙ্গাস দ্রুত বৃদ্ধি পায়। দূষণ ও পরিবেশ পরিবর্তনে মাছের আবাসস্থল বদলাচ্ছে; তবে সরকারি নিষেধাজ্ঞা বড় মাছের প্রজনন বাড়িয়েছে।

কলাপাড়া সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ৬৫ দিনের নিষেধাজ্ঞায় ইলিশসহ অন্যান্য মাছের প্রজনন বেড়েছে, যা জেলেদের জন্য লাভজনক হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট