1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরগুনায় মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধারের ৭ দিন পর হত্যা মামলা বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধর ও গাড়ি থেকে টাকা-মালামাল গায়েবের অভিযোগ, শোকজ নোটিশ গলাচিপায় ২৪ ঘণ্টায় শিশু ও তরুণীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য মহিপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি দম্পতি আটক পটুয়াখালীতে শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০, আগুন ও গরু হত্যার অভিযোগ ভোলায় নিরাপদ দুধ ও দুগ্ধজাত পণ্যের পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ভোলায় ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে প্রতারণার অভিযোগ, স্ত্রী-সন্তান উদ্ধারে সহায়তা চাইলেন প্রবাসী যুবদলের নতুন কমিটি ঘোষণায় পটুয়াখালীতে আনন্দ মিছিল পড়ালেখা নিয়ে শাশুড়ির সঙ্গে বিরোধ, ভোলায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধর ও গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ

চরফ্যাশনের দুলারহাটে বিজয় র‍্যালি ও পথসভা

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

৩৬ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুরআন খতম, দোয়া মোনাজাত ও ২৪এর শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, ভোলা-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক ছাত্রদল নেতা এ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়ার নেতাকর্মীরা।
মঙ্গলবার দিনব্যাপী শহীদদের স্মরণে নানা কর্মসূচি শেষে সন্ধ্যায় দুলার হাট বাজারে বিজয় র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। র‍্যালি ও সমাবেশে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় নেতারা তাদের বক্তব্যে বলেন, এ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়ার নেতৃত্বে চরফ্যাশন উপজেলা বিএনপি সু-সংগঠিত। চরফ্যাশনের অব্যাহত চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসীদের রুখতে এ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়ার
বিকল্প নাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনটি যদি সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয়, তাহলে এ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া বিপুল ভোটের ব্যবধানে বিজয় লাভ করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট