1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
জলঢাকায় আরসিসি রাস্তার কাজে চরম অনিয়মের প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা, এলাকাবাসীর মানববন্ধন পটুয়াখালীতে পিস স্কুলে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ব্যতিক্রমী মহড়া কুয়াকাটায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলায় র‍্যাবের যৌথ অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার লংগদুতে ‘মিথ্যা সংবাদ সম্মেলনের’ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন লংগদুতে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে শিক্ষকের ওপর হামলা, শেরেবাংলা মেডিকেলে ভর্তি বাউফলে দাশপাড়া ইউপিতে নাটকীয়তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসমিম তানহা কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় পটুয়াখালীর সাংবাদিক কন্যা নূর-ই-জান্নাতের নীলফামারীতে অভিযোগ ও প্রতিকার সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত

অবৈধ ট্রলিং ফিশিং নিষিদ্ধের দাবিতে কুয়াকাটায় জেলেদের মানববন্ধন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং ফিশিং বন্ধের দাবিতে রোববার (২৭ জুলাই ২০২৫) সকাল ১১টায় চৌরাস্তা এলাকায় স্থানীয় জেলে, মৎস্য ব্যবসায়ী ও ট্রলার মালিকরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। এই অবৈধ মাছ ধরার কারণে মৎস্য প্রজননে বাধা সৃষ্টি হচ্ছে, যা উপকূলীয় এলাকার ক্ষুদ্র জেলেদের জীবিকার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

মানববন্ধনে বক্তারা জানান, মৎস্য প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বড় বড় ট্রলারগুলো গভীর সমুদ্রে রাতদিন নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরছে। এর ফলে মাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, যা উপকূলের হাজার হাজার ক্ষুদ্র জেলে পরিবারের জীবন-জীবিকাকে বিপন্ন করছে। তারা আরও বলেন, এই ট্রলারগুলো আইন অমান্য করে গভীর সাগরে মাছ শিকার করছে, যা ছোট নৌকা ও ট্রলারের জেলেদের জন্য হুমকি। তারা জরুরি ভিত্তিতে সরকারের হস্তক্ষেপ এবং নিয়মিত নজরদারির দাবি জানান।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “ট্রলিংয়ে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার কারণে বোট মালিকদের নোটিশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে তিনটি বোট জব্দ করে মামলা করা হয়েছে। তবে কিছু বোট মালিক উচ্চ আদালতে রিট আবেদন করেছেন। আশা করছি, রিট নিষ্পত্তির পর আমরা পুরোদমে অবৈধ ট্রলিং বন্ধে অভিযান শুরু করব।”

এই মানববন্ধনের মাধ্যমে জেলেরা সরকারের কাছে অবৈধ ট্রলিং ফিশিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং মৎস্য সম্পদ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট