1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
জলঢাকায় আরসিসি রাস্তার কাজে চরম অনিয়মের প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা, এলাকাবাসীর মানববন্ধন পটুয়াখালীতে পিস স্কুলে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ব্যতিক্রমী মহড়া কুয়াকাটায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলায় র‍্যাবের যৌথ অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার লংগদুতে ‘মিথ্যা সংবাদ সম্মেলনের’ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন লংগদুতে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে শিক্ষকের ওপর হামলা, শেরেবাংলা মেডিকেলে ভর্তি বাউফলে দাশপাড়া ইউপিতে নাটকীয়তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসমিম তানহা কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় পটুয়াখালীর সাংবাদিক কন্যা নূর-ই-জান্নাতের নীলফামারীতে অভিযোগ ও প্রতিকার সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত

নিম্নচাপ ও অমাবস্যার জোয়ারে কুয়াকাটা সৈকতে ব্যাপক ক্ষয়ক্ষতি

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে সৃষ্ট জোয়ারের পানির বৃদ্ধি এবং সমুদ্রের উত্তাল ঢেউয়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল (২৬ জুলাই) দুই দফা জোয়ারের প্রভাবে সৈকতের বিভিন্ন স্থানে ভাঙন, বালুক্ষয় এবং গাছপালার ক্ষতি হয়েছে।

জাতীয় উদ্যান সংলগ্ন ঝাউ বাগান এবং বেড়িবাঁধ থেকে সৈকতে প্রবেশের সড়কে নতুন করে ভাঙন শুরু হয়েছে। হোসেনপাড়া এলাকার সড়কের প্রায় ৩০ মিটার ভেঙে পানি প্রবেশ করেছে, যার ফলে ওই গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া ডিসি পার্ক সংলগ্ন সৈকত সড়কেও নতুন ভাঙন দেখা দিয়েছে। অসংখ্য গাছপালা ভেঙে পড়েছে এবং ২২ কিলোমিটার দীর্ঘ সৈকতের বিভিন্ন স্থানে বালুক্ষয়ের কারণে মাটির স্তর বেরিয়ে এসেছে।

এদিকে, রাঙ্গাবালী উপজেলার ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে অসংখ্য মাছের ঘের ও পুকুর ভেসে গেছে। উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন জানান, মৎস্য খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করা যায়নি, তবে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।

পটুয়াখালী পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য অসুবিধা সৃষ্টি করছে। আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড অঞ্চলে অবস্থান করছে, এবং এর প্রভাবে পটুয়াখালীসহ উপকূলীয় ১৫টি জেলায় ১ থেকে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে।

স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত এলাকার দ্রুত মেরামত ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট