1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
জলঢাকায় আরসিসি রাস্তার কাজে চরম অনিয়মের প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা, এলাকাবাসীর মানববন্ধন পটুয়াখালীতে পিস স্কুলে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ব্যতিক্রমী মহড়া কুয়াকাটায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলায় র‍্যাবের যৌথ অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার লংগদুতে ‘মিথ্যা সংবাদ সম্মেলনের’ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন লংগদুতে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে শিক্ষকের ওপর হামলা, শেরেবাংলা মেডিকেলে ভর্তি বাউফলে দাশপাড়া ইউপিতে নাটকীয়তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসমিম তানহা কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় পটুয়াখালীর সাংবাদিক কন্যা নূর-ই-জান্নাতের নীলফামারীতে অভিযোগ ও প্রতিকার সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত

বিএনপি’র রাজনীতি থেকে সরে দাড়ানোর ঘোষণা: প্রবাসী মুকিত চৌধুরী

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

 

 

মুকিত চৌধুরী গ্রীস স্থানীয় বিএনপি’র দপ্তর সম্পাদক হিসাবে বর্তমান দায়িত্বশীল ছিলেন।

বিএনপি’র রাজনীতি থেকে সম্পূর্ণরূপে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মোঃ মহিদুর রহমান চৌধুরী মুকিত। আজ সোমবার (২১শে জুলাই) দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক বিবৃতিতে তিনি বিএনপি’র সকল রকম পদ ও সদস্য থেকে পদত্যাগের ঘোষণা দেন।

মুকিত চৌধুরী জানান, তিনি ২০০৭ সাল থেকে মৌলভীবাজারের কুলাউড়ার সাবেক এমপি এম এম শাহিনের নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে বিএনপি’র রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী হয়ে তিনি রাজপথে, অনলাইনে ও অফলাইনে দলের সঙ্গে যুক্তছিলেন বলে উল্লেখ করেন।

তবে সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা এবং দলে অনুপ্রবেশকারী সুবিধাবাদী ও নীতিহীন ব্যক্তিদের কারণে তিনি চরম হতাশ হন। তিনি বলেন, “আজ বিএনপি’র নেতৃত্বে এমন অনেককে দেখছি, যারা কখনো রাজপথে দলের জন্য সংগ্রাম করেনি বরং ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থেকেছে। তারা এখন হঠাৎ করে নিজেদের ‘বিএনপি’ দাবি করছে, যা দলের প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের জন্য অপমানজনক।”

তিনি আরও বলেন, “দলীয় পরিচয়ে চাঁদাবাজি, দখলবাজি ও অনিয়মে জড়িত ব্যক্তিদের কর্মকাণ্ড আমার নীতিবোধের পরিপন্থী। এই পরিস্থিতিতে আমি বিবেকের তাড়নায় বিএনপি’র রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। আমার এই সিদ্ধান্ত কোনো চাপ কিংবা কারোর প্ররোচনার ফল নয়।”

পদত্যাগপত্রে তিনি নিজেকে এখন থেকে নিরপেক্ষ হিসেবে ঘোষণা করে দেশের ও এলাকার মানুষের কল্যাণে সততা ও নীতির সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি দেশবাসী ও বরমচালবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, “আমি যেন সব সময় সততা ও আদর্শ ধরে রেখে জনগণের জন্য কাজ করতে পারি।”
প্রেসবিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট