1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সর্বশেষ :
জলঢাকায় আরসিসি রাস্তার কাজে চরম অনিয়মের প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা, এলাকাবাসীর মানববন্ধন পটুয়াখালীতে পিস স্কুলে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ব্যতিক্রমী মহড়া কুয়াকাটায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলায় র‍্যাবের যৌথ অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার লংগদুতে ‘মিথ্যা সংবাদ সম্মেলনের’ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন লংগদুতে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে শিক্ষকের ওপর হামলা, শেরেবাংলা মেডিকেলে ভর্তি বাউফলে দাশপাড়া ইউপিতে নাটকীয়তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসমিম তানহা কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় পটুয়াখালীর সাংবাদিক কন্যা নূর-ই-জান্নাতের নীলফামারীতে অভিযোগ ও প্রতিকার সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত

বড়লেখায় এসএসসিতে ৬৮ দশমিক ৫৫ শতাংশ পাশের হার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় চলতি বছরে সিলেট শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ৩ হাজার ৪১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ২ হাজার ৩৪২ জন। পাশের হার ৬৮ দশমিক ৫৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ৬৬ জন। এরমধ্যে বরাবরের মতো এবারও রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল থেকে সর্বোচ্চ ৩৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে শীর্ষস্থানের অধিকার ধরে রেখেছে।

এদিকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৬৪৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৩৫৬ জন। পাশের হার ৫৫ দশমিক ১৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ জন।

অন্যদিকে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ১৫৯ জন অংশগ্রহণ করে ১৪৭ জন শিক্ষার্থী পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৬ জন। পাশের হার ৮৬ দশমিক ১৬ শতাংশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষায় বড়লেখা উপজেলার রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল থেকে সর্বোচ্চ ৩৭ জন, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় ও কাঠালতলী উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন করে, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৩ জন, নারী শিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩ জন, দক্ষিণভাগ নবীন চন্দ্র মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়, দাসেরবাজার উচ্চ বিদ্যালয়, ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়, ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয় ও ফকির বাজার উচ্চ বিদ্যালয় থেকে ২ জন করে এবং পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, হাকালুকি উচ্চ বিদ্যালয় ও বর্ণি আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এছাড়া দাখিল পরীক্ষায় সুজাউল সিনিয়র ফাজিল মাদ্রাসা, বড়লেখা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা,পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল মাদ্রাসা, শাহজালাল জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও সাহেরা মুক্তাদির দাখিল মাদ্রাসা থেকে ১ জন করে মোট ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

অন্যদিকে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে একমাত্র কাঠালতলী উচ্চ বিদ্যালয় থেকে ৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট