1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
জলঢাকায় আরসিসি রাস্তার কাজে চরম অনিয়মের প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা, এলাকাবাসীর মানববন্ধন পটুয়াখালীতে পিস স্কুলে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ব্যতিক্রমী মহড়া কুয়াকাটায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলায় র‍্যাবের যৌথ অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার লংগদুতে ‘মিথ্যা সংবাদ সম্মেলনের’ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন লংগদুতে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে শিক্ষকের ওপর হামলা, শেরেবাংলা মেডিকেলে ভর্তি বাউফলে দাশপাড়া ইউপিতে নাটকীয়তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসমিম তানহা কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় পটুয়াখালীর সাংবাদিক কন্যা নূর-ই-জান্নাতের নীলফামারীতে অভিযোগ ও প্রতিকার সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত

ভোলার নদী উত্তাল: মৌসুমি বৃষ্টিতে ১৬ রুটে নৌ চলাচল বন্ধ

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে উপকূলীয় জেলা ভোলায় টানা বৃষ্টিপাত ও নদী উত্তাল থাকায় আজ মঙ্গলবার জেলার অভ্যন্তরীণ ১৬টি নৌরুটে নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। সমুদ্র ও নদীতে স্বাভাবিকের তুলনায় পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় এবং বৈরী আবহাওয়া বিরাজ করায় সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভোলা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন উপজেলায় থেমে থেমে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় ৫ দশমিক ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ভোলা আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

চরফ্যাশন-ঢাকা, মনপুরা-ঢাকা এবং ভোলা-লক্ষ্মীপুরসহ ১৬টি রুটে সবধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ভোলা নদী বন্দরের বিআইডব্লিউটিএ কর্মকর্তা রিয়াদ হোসেন বাসসকে জানান,

“আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনো রুটেই নৌ চলাচল পুনরায় চালু করা হবে না।”

অতিজোয়ারের প্রভাবে ভোলার ইলিশা ফেরিঘাটের গ্যাংওয়ে ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি নদীর পানির উচ্চতা বৃদ্ধির কারণে বেড়িবাঁধের বাইরের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে।

গত দুই দিনের মুষলধারে বৃষ্টিতে জেলার বিভিন্ন স্থানে নিচু এলাকা ও কাঁচা সড়ক ডুবে গেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষরা।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ থেকে ৩ দিন পর্যন্ত এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। সমুদ্র ও নদী বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলার ও ছোট নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট