1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরগুনায় মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধারের ৭ দিন পর হত্যা মামলা বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধর ও গাড়ি থেকে টাকা-মালামাল গায়েবের অভিযোগ, শোকজ নোটিশ গলাচিপায় ২৪ ঘণ্টায় শিশু ও তরুণীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য মহিপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি দম্পতি আটক পটুয়াখালীতে শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০, আগুন ও গরু হত্যার অভিযোগ ভোলায় নিরাপদ দুধ ও দুগ্ধজাত পণ্যের পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ভোলায় ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে প্রতারণার অভিযোগ, স্ত্রী-সন্তান উদ্ধারে সহায়তা চাইলেন প্রবাসী যুবদলের নতুন কমিটি ঘোষণায় পটুয়াখালীতে আনন্দ মিছিল পড়ালেখা নিয়ে শাশুড়ির সঙ্গে বিরোধ, ভোলায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধর ও গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ভোলায় মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

ভোলার বাপ্তায় মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ করেছেন, বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টি ভোলা জেলা শাখার সভাপতি জামাল উদ্দিন চকেট। বুধবার দুপুরে ভোলার বাপ্তায় চকেট জামালের নিজেস্ব অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় তিনি লিখিত অভিযোগে বলেন, ভোলার দৌলতখান উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ মদনপুরের মানুষদের সু-রক্ষার জন্য আমি দীর্ঘদিন যাবৎ নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। এ কাজ করতে গিয়ে আমি একটি কু-চক্রি মহলের ষড়যন্ত্রের শিকার হই। বিগত দিনে এক চক্রের লোকেরা আমাকে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত ও জন-বিচ্ছিন্ন করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে এ ষড়যন্ত্রকারীরা চরফ্যাশন উপজেলার দুলাহাট এলাকার কাশেম মাতাব্বর নামের এক ব্যক্তিকে দিয়ে দৌলতখান থানায় আমিসহ ১৪জনের নামে একটি মিথ্যা মামলা দায়ের করেছে। যে মামলার ঘটনার সাথে আমি মোটেও সম্পৃক্ত নই। এমনকি এ মামলার বাদীকেও আমি চিনিনা এবং তার সাথে আমার পূর্বের কোন শত্রুতাও নেই। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, অন্যদিকে এ চক্রের লোকেরা আমার বিরুদ্ধে সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্যদিয়ে ঢাকায় একটি মানববন্ধন করেছে। আমি এ মিথ্যা মামলা ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং বিষয়টি সঠিক ভবে তদন্ত করার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামানা করি। পরে স্থানীয়া একটি প্রতিবাদ মিছিল বের করে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সংবাদ সম্মেলনে, স্থানীয় বিভিন্ন পেশার লোকজন, শ্রমিক পার্টির নেতা, কর্মী ও বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট