1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক কুয়াকাটায় তিনতলা আধুনিক মডেল মসজিদ নির্মাণের কাজ শুরু বাউফলে শিশুকে ধর্ষণচেষ্টা: সম্মান বাঁচাতে চুরির মামলা, পুলিশি তদন্তে আসল ঘটনা ফাঁস দুমকিতে ৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, কারাগারে প্রেরণ জলঢাকায় আরসিসি রাস্তার কাজে চরম অনিয়মের প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা, এলাকাবাসীর মানববন্ধন পটুয়াখালীতে পিস স্কুলে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ব্যতিক্রমী মহড়া কুয়াকাটায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলায় র‍্যাবের যৌথ অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার লংগদুতে ‘মিথ্যা সংবাদ সম্মেলনের’ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন লংগদুতে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন

ভোলায় অনুষ্ঠিত হলো পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

ভোলা সদর উপজেলার উপজেলা পরিষদ হলরুমে আজ দিনব্যাপী অনুষ্ঠিত হলো “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫”। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং “প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টানাল)” প্রকল্পের আওতায় আয়োজিত এই কংগ্রেসে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি এবং বিষমুক্ত আধুনিক কৃষির ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভোলার উপ-পরিচালক মোঃ খাইরুল ইসলাম মল্লিক। বিশেষ অতিথি ছিলেন পার্টানাল প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার ফাহিমা হক এবং জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামিম আহমেদ। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুল হাসান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।
বক্তারা বলেন, কৃষকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টারের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এ ধরনের কংগ্রেসে কৃষকের অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও উদ্ভাবনী চর্চার সুযোগ তৈরি হয়।
কংগ্রেসে কৃষক প্রতিনিধি, পার্টনার ফিল্ড স্কুলের প্রতিনিধি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট