1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীর বাউফলে লঞ্চ-ট্রলার সংঘর্ষ: দুইজন নিহত, উদ্ধার অভিযান চলমান লোহালিয়া নদীতে লঞ্চ-ট্রলার সংঘর্ষ, আওলাদ-৭ লঞ্চের রুট পারমিট স্থগিত তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: প্রধান দুই অভিযুক্ত র‍্যাবের হাতে গ্রেফতার পটুয়াখালীতে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে পাম্পে ঘুরছেন চালকরা পটুয়াখালী লঞ্চঘাটে নৌ পরিবহন প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ভোলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, উত্তেজনা এলাকায় ভোলায় পুকুর থেকে গুলিসহ পিস্তল উদ্ধার ভোলায় চরসামাইয়ায় জমি নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, নারীসহ আহত ১৫ ভোলার তজুমদ্দিনে বাকপ্রতিবন্ধী যুবক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ঈদে কুয়াকাটায় পর্যটকদের ঢল, প্রাণ ফিরেছে পর্যটন খাতে

ধেয়ে আসছে ঘূর্নিঝড়, কতটা প্রস্তুত ভোলা উপকূল

ছোটন সাহা, ভোলাঃ
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

 

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এতে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এমনি শঙ্কায় দেশের চার সমুদ্র বন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে সকাল থেকে ভোলার নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে নদী উত্তাল রয়েছে। কখনও মেঘ আবার কখনও রৌদ্রজ্জল আবহাওয়া বিরাজ করছে পুরো জেলা জুড়ে। কোথাও আবার গুড়ি গুড়ি বৃস্টিপাত হয়েছে।
সমুদ্র উপকূলবর্তী এলাকার নৌ যান চলাচলে নিষেধাজ্ঞা জারী করেছে বিআইডব্লিটিএ।
অন্যদিকে আসন্ন ঝড় মোকাবেলায় পানি উন্নয়ন বোর্ডের প্রাথমিক প্রস্তুতি হিসেবে কর্মকর্তাদের সতর্ক রাখা হয়েছে এবং পর্যপ্ত জিও ব্যাগ মজুদ রাখা হয়েছে।
জেলা দুর্যোগ ব্যবস্খাপনা কর্মসূচীর উপ-পরিচালক সাহাবুদ্দিন জানিয়েছেন, ১৩ হাজার ৮’শ সেচ্চাসেবীকে প্রস্তুত রাখা হয়েছে। শনিবার সকালে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বৈঠক ডাকা হয়েছে।
এদিকে দুর্যোগ মোকাবেলায় জেলায় ৮৬৯ টি আশ্রয় কেন্দ্র ও ১৯ টি কিল্লা প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে গত কয়েকদিনে আবহাওয়ার বৈরীভাগ উপকূলের বাসিন্দাদের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে। সঠিক সময়ে ঝড়ের পূর্ভাবাস পৌছে দেয়ার দাবী তাদের।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট