1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
জলঢাকায় আরসিসি রাস্তার কাজে চরম অনিয়মের প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা, এলাকাবাসীর মানববন্ধন পটুয়াখালীতে পিস স্কুলে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ব্যতিক্রমী মহড়া কুয়াকাটায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলায় র‍্যাবের যৌথ অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার লংগদুতে ‘মিথ্যা সংবাদ সম্মেলনের’ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন লংগদুতে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে শিক্ষকের ওপর হামলা, শেরেবাংলা মেডিকেলে ভর্তি বাউফলে দাশপাড়া ইউপিতে নাটকীয়তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসমিম তানহা কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় পটুয়াখালীর সাংবাদিক কন্যা নূর-ই-জান্নাতের নীলফামারীতে অভিযোগ ও প্রতিকার সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত

জলঢাকায় বিএনপি নেতা তুহিনকে গণ সংবর্ধনা প্রদান।

জসিনুর রহমান নীলফামারী:
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন চৌধুরীকে নীলফামারীর জলঢাকা উপজেলা বিএনপির উদ্যোগে আজ(১৮ মে)বিকাল ৩টায় জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা প্রদান করেন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং সাধারন জনগন।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, এই গণসংবর্ধনা অনুষ্ঠান আমার জন্য এক বিরাট সম্মানের বিষয়। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছেন তা চিরদিন মনে রাখবো।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের মানুষের মুক্তির একমাত্র পথ হচ্ছে গণতন্ত্র পুণ্য:প্রতিষ্ঠা। আমরা সকলে মিলে সেই লক্ষ্যে কাজ করব।
এতে জলঢাকা উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি জনাব মোঃ কাজী দিলদার হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপি’র সভাপতি আ,খ,ম আলমগীর সরকার বিশেষ বক্তা ছিলেন নীলফামারী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহুরুল আলম।এতে অনুষ্ঠান সঞ্চালক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মইনুল ইসলাম ও জলঢাকা পৌর বিএনপির সভাপতি মো:রশিদুল ইসলাম বাঙ্গালী এবং জলঢাকা পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ভুট্টু, এটি,এম আউয়াল, সেবু চৌধুরী এবং জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সফল পৌর মেয়র
ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট,ও
জলঢাকা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মমতাজুল হক মিঠু বক্তব্য দেন।
উক্ত অনুষ্ঠানে জেলা/ উপজেলা থেকে আসা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট