1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে পিস স্কুলে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ব্যতিক্রমী মহড়া কুয়াকাটায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলায় র‍্যাবের যৌথ অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার লংগদুতে ‘মিথ্যা সংবাদ সম্মেলনের’ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন লংগদুতে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে শিক্ষকের ওপর হামলা, শেরেবাংলা মেডিকেলে ভর্তি বাউফলে দাশপাড়া ইউপিতে নাটকীয়তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসমিম তানহা কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় পটুয়াখালীর সাংবাদিক কন্যা নূর-ই-জান্নাতের নীলফামারীতে অভিযোগ ও প্রতিকার সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত ভোলায় চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর তুলছে ভূমিদস্যুরা

সংবাদ প্রকাশের জেরে তাহিরপুরে সাংবাদিকের ওপর হামলা, আহত সাংবাদিক কামাল

জেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জ
  • প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

 

সুনামগঞ্জের তাহিরপুরে মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কামাল হোসেন রাফির ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। কামাল হোসেন দৈনিক সংবাদ পত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি এবং উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি।
রবিবার সকালে উপজেলার বাদাঘাট বাজারের বাদাম পট্টি এলাকায় এ হামলা চালায় স্থানীয় মাদক ব্যবসায়ীরা।

গুরুতর আহত অবস্থায় সাংবাদিক কামাল বর্তমানে চিকিৎসাধীন। তিনি হামলাকারীদের নাম উল্লেখ করে তাহিরপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি সীমান্তের চোরাচালান ও মাদক কারবারিদের নিয়ে একাধিক অনুসন্ধানী সংবাদ প্রকাশ করেন কামাল হোসেন। সেই সূত্র ধরেই মাদক কারবারিদের রোষানলে পড়েন তিনি। হামলার সময় তিনি যাদুকাটা নদীতে একটি মানববন্ধনের সংবাদ সংগ্রহে যাচ্ছিলেন।

বাদাম পট্টি এলাকায় পৌঁছালে বাদল মিয়া (৪৬), মনির মিয়া (২৬), সাব্বির মিয়া (২২), সুরত জামাল (৫০) এবং তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।

পরে বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গেলেও ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়।

এ ঘটনায় সাংবাদিক সমাজ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, “আহত সাংবাদিকের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট