1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
ইরান সংঘাতে কাতারের এলএনজি ক্ষতি: বৈশ্বিক সরবরাহে ধস, এশিয়ার চাহিদা অনিশ্চিত ইরান-মার্কিন যুক্তরাষ্ট্র সংঘাত: যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনা, কিন্তু আলোচনার কোনো পরিকল্পনা নেই—তেহরান পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত পটুয়াখালীর বাউফলে লঞ্চ-ট্রলার সংঘর্ষ: দুইজন নিহত, উদ্ধার অভিযান চলমান লোহালিয়া নদীতে লঞ্চ-ট্রলার সংঘর্ষ, আওলাদ-৭ লঞ্চের রুট পারমিট স্থগিত তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: প্রধান দুই অভিযুক্ত র‍্যাবের হাতে গ্রেফতার পটুয়াখালীতে জ্বালানি তেলের তীব্র সংকট, পাম্পে পাম্পে ঘুরছেন চালকরা পটুয়াখালী লঞ্চঘাটে নৌ পরিবহন প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ভোলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, উত্তেজনা এলাকায় ভোলায় পুকুর থেকে গুলিসহ পিস্তল উদ্ধার

পটুয়াখালীতে বিভাগীয় পার্টনার প্রকল্পের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

 

বরিশাল অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ও “প্রোগ্রাম জন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় একটি দিনব্যাপী আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের TSC সম্মেলন কক্ষে আয়োজিত দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মোঃ ওবায়দুর রহমান মন্ডল।

এছাড়া বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা সরকারি কর্মকর্তা, কৃষক, রফতানিকারক, কৃষি উদ্যোক্তা, গণমাধ্যম প্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, “পার্টনার” প্রকল্প পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং দুর্যোগ সহনশীল কৃষি কার্যক্রমের মাধ্যমে দেশের কৃষি খাতকে আরও টেকসই এবং জনগণের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখছে। মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা ও গবেষণার সমন্বয়ে কৃষি সম্প্রসারণের নতুন পরিকল্পনা ও কৌশল তৈরি করার উপর জোর দেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট