1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে তজুমদ্দিনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ পটুয়াখালীতে জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির, আত্মগঠনের ওপর গুরুত্ব পবিপ্রবির ওশানোগ্রাফি অনুষদের নতুন ডিন ড. এ. বি. এম. সাইফুল ইসলাম সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ মধ্যরাতে, উপকূলে জেলেদের চূড়ান্ত প্রস্তুতি বাউফলে বাক ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার বিশ্ব পরিবেশ দিবসে বরিশালে নাগরিকদের সতর্কবার্তা: এখনই পদক্ষেপ জরুরি পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত আন্দালিভ রহমান পার্থ বরগুনায় মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধারের ৭ দিন পর হত্যা মামলা বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধর ও গাড়ি থেকে টাকা-মালামাল গায়েবের অভিযোগ, শোকজ নোটিশ

ভোলায় তিন লাখ পিস ইয়াবা ধ্বং’স করল কোস্ট গার্ড

আবু মাহাজ,,, ভোলা।।
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

 

ভোলায় যৌথ অভিযানে উদ্ধার হওয়া প্রায় ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট ধ্বংস করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে বিসিজি বেইজ ভোলায় এসব ইয়াবা ধ্বংস করা হয়।

কোস্টগার্ডের স্টাফ কর্মকর্তা (অপারেশন) লেফটেন্যান্ট সাব্বির আহমেদ সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ ফেব্রুয়ারি রাতে কোস্ট গার্ড দক্ষিণ জোন এবং র‍্যাবের সমন্বয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবন এলাকায় মাদকের বিরুদ্ধে একটি যৌথ অভিযান চালানো হয়।
এ সময় সন্দেহজনক কয়েকটি বস্তা তল্লাশি করে ৩ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার আইনি ব্যবস্থার জন্য কলাপাড়া থানায় একটি মামলা করা হয় এবং নমুনা হিসেবে ২০ পিস ইয়াবা সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়।

পরে পটুয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গত ১০ এপ্রিল কোস্টগার্ড দক্ষিণ জোনে রক্ষিত ২ লাখ ৯৯ হাজার ৯৮০ পিস ইয়াবা ধ্বংসের নির্দেশনা দেন।

ওই নির্দেশনা অনুযায়ী আজ ভোলা কোস্টগার্ড বেইস এ একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ ও ভোলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এইচ এম মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে ২ লাখ ৯৯ হাজার ৯৮০ পিস ইয়াবা ধ্বংস করা হয়।

তিনি আরো বলেন, জনগণের জান ও মালের নিরাপত্তাতে ভবিষ্যতেও বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট