1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে তজুমদ্দিনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ পটুয়াখালীতে জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির, আত্মগঠনের ওপর গুরুত্ব পবিপ্রবির ওশানোগ্রাফি অনুষদের নতুন ডিন ড. এ. বি. এম. সাইফুল ইসলাম সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ মধ্যরাতে, উপকূলে জেলেদের চূড়ান্ত প্রস্তুতি বাউফলে বাক ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার বিশ্ব পরিবেশ দিবসে বরিশালে নাগরিকদের সতর্কবার্তা: এখনই পদক্ষেপ জরুরি পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত আন্দালিভ রহমান পার্থ বরগুনায় মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধারের ৭ দিন পর হত্যা মামলা বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধর ও গাড়ি থেকে টাকা-মালামাল গায়েবের অভিযোগ, শোকজ নোটিশ

ভোলায় ইলিশায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার আয়োজনে চক্ষু ক্যাম্প সম্পন্ন

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে
ভোলা সদর উপজেলার পশ্চীম ইলিশা ইউনিয়নের ইউনিয়ন পরিষদে হলরুমে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এই ক্যাম্পের আয়োজন করে।
ক্যাম্পে বরিশাল ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের সেবা প্রদান করেন। এ দিন মোট ১৬২ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয় এবং তাদের মধ্যে ৪০ জন রোগীকে ছানি অপারেশনের জন্য বরিশাল ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে প্রেরণ করা হয়। রোগীদের সেবা প্রদান ও ছানি অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে প্রকল্পের সহযোগিতায় সম্পন্ন করা হবে।
চক্ষু ক্যাম্পে জিজেইউএস-এর টেকনিক্যাল অফিসার মোঃ মিঠুন মণ্ডল, মুহাম্মদ মাসুম বিল্লাহ সহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। চক্ষু চিকিৎসা গ্রহণকারীরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবায় এ ধরনের কার্যক্রমকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট