1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
জলঢাকায় আরসিসি রাস্তার কাজে চরম অনিয়মের প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা, এলাকাবাসীর মানববন্ধন পটুয়াখালীতে পিস স্কুলে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ব্যতিক্রমী মহড়া কুয়াকাটায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলায় র‍্যাবের যৌথ অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার লংগদুতে ‘মিথ্যা সংবাদ সম্মেলনের’ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন লংগদুতে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে শিক্ষকের ওপর হামলা, শেরেবাংলা মেডিকেলে ভর্তি বাউফলে দাশপাড়া ইউপিতে নাটকীয়তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসমিম তানহা কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় পটুয়াখালীর সাংবাদিক কন্যা নূর-ই-জান্নাতের নীলফামারীতে অভিযোগ ও প্রতিকার সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত

ভোলায় এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ২৩ হাজার ৭০০ পরীক্ষার্থী

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

সারাদেশের মতো ভোলাতেও শুরু হতে যাচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এ বছর জেলার মোট ২৩ হাজার ৭০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১৪ হাজার ৬৭৮ জন, দাখিল পরীক্ষার্থী ৭ হাজার ৭৪৫ জন এবং ভোকেশনাল শাখায় ১ হাজার ২৭৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে জেলার ৪৯টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হবে। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ে কেন্দ্র রয়েছে ২৬টি, দাখিলের জন্য ১৫টি এবং ভোকেশনালের জন্য ৮টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

জেলা শিক্ষা অফিস জানিয়েছে, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ লক্ষ্যে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে গঠন করা হয়েছে ভিজিলেন্স টিম এবং পরীক্ষাকেন্দ্রগুলোতে প্রশাসনিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ভোলা জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) খন্দকার ফজলে গোফরান বলেন, “আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য প্রস্তুত। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য কঠোর নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।”

উল্লেখ্য, গত বছরের তুলনায় এ বছর ভোলায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ২ হাজার ২৮৪ জন। গত বছর মোট পরীক্ষার্থী ছিল ২১ হাজার ৪১৬ জন। এর মধ্যে এ বছর এসএসসিতে বেড়েছে ৬৮২ জন, দাখিলে বেড়েছে ১ হাজার ৩৩৬ জন এবং ভোকেশনালে বেড়েছে ২৬৬ জন।

তিন বিভাগেই প্রথমদিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট