1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে পিস স্কুলে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ব্যতিক্রমী মহড়া কুয়াকাটায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলায় র‍্যাবের যৌথ অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার লংগদুতে ‘মিথ্যা সংবাদ সম্মেলনের’ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন লংগদুতে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে শিক্ষকের ওপর হামলা, শেরেবাংলা মেডিকেলে ভর্তি বাউফলে দাশপাড়া ইউপিতে নাটকীয়তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসমিম তানহা কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় পটুয়াখালীর সাংবাদিক কন্যা নূর-ই-জান্নাতের নীলফামারীতে অভিযোগ ও প্রতিকার সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত ভোলায় চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর তুলছে ভূমিদস্যুরা

জলঢাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু।

জসিনুর রহমান নীলফামারী প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

 

নীলফামারীর জলঢাকায় বর্ষা বেগম (২২) গৃহবধূর রহস্যজনক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
থানা ও পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার বিকালে উপজেলার গোলনা ইউনিয়নের ১নং ওয়ার্ড নদীর পাড় গ্ৰামের তমিজ উদ্দিনের ছেলে জাহানুর আলমের বাড়ি থেকে বর্ষার বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার স্বামীর বাড়ি থেকে রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং রোববার সকালে লাশের ময়নাতদন্তের জন্য নীলফামারী জেলা সদরের মর্গে প্রেরণ করেন।
বর্ষা বেগম পার্শ্ববর্তী ডিমলা উপজেলার খাগাখড়িবাড়ী গ্ৰামের বেলাল হোসেনের একমাত্র মেয়ে। গত ৫ বছর পূর্বে পারিবারিক আলোচনায় বিয়ে হয়েছে। সংসার জীবনে বর্ষা বেগম আড়াই বছরের এক ছেলের মা। বর্ষার বাবা বেলাল হোসেন জানান, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। আমার মেয়েকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে বর্ষার বেগমের বাবা বেলাল হোসেন বাদী হয়ে জলঢাকা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। যাহার মামলা নং ১০, তারিখ -০৬-০৪-২৫।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান,মেয়ের বাবার অভিযোগের প্রেক্ষিতে লাশের ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।‌
এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট