1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
সন্তান জন্ম নিলেই উপহার দুটি গাছ, আউলিয়াপুরে ‘জন্মবৃক্ষ’ প্রকল্পের যাত্রা দুমকিতে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি আটক বিশ্ব পরিবেশ দিবসে ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ অভিযান, অংশ নিল ৫শ শিক্ষার্থী পটুয়াখালীতে বাসে করে মাছ পাচারকালে জব্দ ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম

গলাচিপা উপজেলার ইউএনও’র অফিসিয়াল ফেসবুক পেইজ হ্যাক, থানায় সাধারণ ডায়েরির

গোপাল হালদার, পটুয়াখালী:
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

গলাচিপা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের অফিসিয়াল ফেসবুক পেইজ “UNO Galachipa (উপজেলা প্রশাসন গলাচিপা)” হ্যাক হয়েছে। হ্যাক হওয়ার পর পেইজটি থেকে ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়, যা মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

রবিবার (১৬ ফেব্রুয়ারি ২০২৫) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে তিনি দেখতে পান তার ব্যবহৃত অফিসিয়াল ফেসবুক পেইজটি হ্যাক হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য আবেদন করেছেন।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান জানান, “পেইজটি হ্যাক হওয়ার পর আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এ কারণে আইনি সহায়তার জন্য থানায় সাধারণ ডায়েরির আবেদন করেছি।”

রাত ১১টায় গলাচিপা অফিসার্স ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে গণমাধ্যমকে অবহিত করেন। তিনি সাধারণ জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানান।

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন, “ইউএনও স্যারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরির আবেদন পাওয়া গেছে। আমরা ঘটনাটি তদন্ত করছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের পক্ষ থেকে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পেইজটি পুনরুদ্ধারের চেষ্টা চলমান অব্যাহত রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট