1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
জলঢাকায় আরসিসি রাস্তার কাজে চরম অনিয়মের প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা, এলাকাবাসীর মানববন্ধন পটুয়াখালীতে পিস স্কুলে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ব্যতিক্রমী মহড়া কুয়াকাটায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলায় র‍্যাবের যৌথ অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার লংগদুতে ‘মিথ্যা সংবাদ সম্মেলনের’ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন লংগদুতে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে শিক্ষকের ওপর হামলা, শেরেবাংলা মেডিকেলে ভর্তি বাউফলে দাশপাড়া ইউপিতে নাটকীয়তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসমিম তানহা কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় পটুয়াখালীর সাংবাদিক কন্যা নূর-ই-জান্নাতের নীলফামারীতে অভিযোগ ও প্রতিকার সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত

কুলাউড়ায় ইস্টার্ন রেস্টুরেন্টসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের কুলাউড়ায় বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার। শনিবার (৮ই মার্চ) দুপুরে পৌর শহরের স্টেশন রোড, চৌমুহনী ও আশেপাশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন মৌলভীবাজার জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমিন। অভিযানে কুলাউড়া থানাপুলিশের একটি দল সহায়তা করেন।

সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, শনিবার দুপুরে কুলাউড়ার বিভিন্ন জায়গায় বাজার মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়, খাদ্যপণ্যের সাথে ক্ষতিকর রং এবং হাইড্রোজ ব্যবহার করা, মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অনিয়মের কারণে মা-মনি ড্রাগসকে ২ হাজার টাকা, বিগবাগ ফার্মেসিকে ৩ হাজার টাকা, ইস্টার্ন রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিটকে ১০ হাজার টাকা ও বিসমিল্লাহ দই অ্যান্ড মিষ্টিঘরকে ৩ হাজারসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এ অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট