1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক কুয়াকাটায় তিনতলা আধুনিক মডেল মসজিদ নির্মাণের কাজ শুরু বাউফলে শিশুকে ধর্ষণচেষ্টা: সম্মান বাঁচাতে চুরির মামলা, পুলিশি তদন্তে আসল ঘটনা ফাঁস দুমকিতে ৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, কারাগারে প্রেরণ জলঢাকায় আরসিসি রাস্তার কাজে চরম অনিয়মের প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা, এলাকাবাসীর মানববন্ধন পটুয়াখালীতে পিস স্কুলে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ব্যতিক্রমী মহড়া কুয়াকাটায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলায় র‍্যাবের যৌথ অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার লংগদুতে ‘মিথ্যা সংবাদ সম্মেলনের’ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন লংগদুতে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন

জলঢাকায় বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অর্নার প্রদান

জসিনুর রহমান নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায়
  • প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

 

বীর মুক্তিযোদ্ধা বিশ্বনাথ ঠাকুর,বিশ্ব ঠাকুর পরলোকগমন করেন। এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অর্নার শেষে সমাহিত করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন অংশগ্রহণ করেন ‌। অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন উপস্থিত থেকে এবং তাঁর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা বিশ্বনাথ ঠাকুরকে গার্ড অফ অর্নার প্রদান করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার কৈমারী ইউনিয়নের ৬নং ওয়ার্ড ব্রাহ্মণ পাড়া গ্রামের স্বর্গীয় সতীশ ঠাকুর ঝা এর ছেলে- বিশ্বনাথ ঠাকুর, বিশ্ব ঠাকুর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১, বছর। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অনেক গুলোগ্রাহী রেখে যান।

বয়সের ভারে তাঁর শরীরে নানান জঠিল কঠিন রোগ বাসা বাঁধে ছিল। গত ২৬ ফেব্রুয়ারি বুধবার অ্যাজমা রোগের কারণে তাঁর শ্বাস প্রশ্বাসের সমস্যা দিলে, তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮১ বছর। এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে জাতি এক বীর সৈনিককে হারালো। ওই এলাকার সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট