1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালবৈশাখীতে স্কুলের গেট ধসে আহত অয়ন; ঢাকায় সফল অস্ত্রোপচার, তদন্ত কমিটি গঠন পটুয়াখালীতে ভারী বৃষ্টিপাত, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল খুলনার কয়রায় বর্ণাঢ্য আয়োজনে পালিত আইনগত সহায়তা দিবস লংগদুতে মৃত হাতির দেহে দুর্বৃত্তদের থাবায় উধাও রাতের আঁধারে পা,শুঁড় ও দাত ভোলায় চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ১২৭ নারী একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন, ভোলার জন্য বড় সড়ক উন্নয়ন মির্জাগঞ্জে নদীতে গোসল করতে নেমে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ কোডেক এনজিও কর্মীদের বিরুদ্ধে কলাপাড়ায় “যুদ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে মানববন্ধন, সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের দাবি বাউফলে ৩৫ কেভিএ ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎহীন ১৩ নম্বর আদাবাড়িয়া ইউনিয়ন

চর কুকরি মুকরিতে জলবায়ু-স্বাস্থ্য দুর্বলতা নিয়ে স্টেকহোল্ডার পরামর্শ সভা অনুষ্ঠিত

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

চর কুকরি মুকরিতে জলবায়ু-স্বাস্থ্য দুর্বলতা নিয়ে স্টেকহোল্ডার কন্সালটেশন ওয়াকসপ অনুষ্ঠিত
ভোলা জেলার চর কুকরি মুকরিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও স্বাস্থ্যগত দুর্বলতা মোকাবিলায় স্টেকহোল্ডার কন্টালটেশন ওয়াকসপ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি ২০২৫) সকালে চর কুকরি মুকরি অ্যাডাপ্টেশন লার্নিং সেন্টারে এ কন্টালটেশন ওয়াকসপ অনুষ্ঠিত হয়। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর কারিগরি সহযোগিতায় এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর বাস্তবায়নে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুকরি মুকরি রেঞ্জ কর্মকর্তা আশিস কুমার দে। সভাটি পরিচালনা করেন জিজেইউএস-এর উপ-পরিচালক ডা. মো. খলিলুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ডা. তৈয়বুর রহমান, মো. শোয়েবুল ইসলাম, মো. মনিরুল হক প্রিন্স, মো. কামরুল হাসান, শাখা ইনচার্জ মোঃ হোসেন সহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে চর কুকরি মুকরির পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব সম্পর্কে আলোচনা করেন। তারা বলেন, বন্যা, লবণাক্ততা বৃদ্ধি ও নদী ভাঙনের ফলে এখানকার জনগণের স্বাস্থ্যঝুঁকি দিন দিন বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় জনগণকে সচেতন করা, স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং টেকসই অভিযোজন কৌশল গ্রহণ করা জরুরি।
সভায় অংশগ্রহণকারীরা কুকরি মুকরির জলবায়ু-স্বাস্থ্য সংকট মোকাবিলায় সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ের ওপর জোর দেন এবং স্থানীয় পর্যায়ে কার্যকর অভিযোজন পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট