1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
সরকারি কর্মচারী সমিতি ফুলেল শুভেচ্ছায় অভিবাদন জানালেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টিকে মনপুরার জন্য মন পুড়েনা, টনক নড়ে না কারও—স্বাধীনতার ৫৪ বছরেও বিদ্যুৎহীন মনপুরা বরিশাল–কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতের পরিকল্পনা শেবাচিম হাসপাতালে আগুন, রোগীদের হুড়োহুড়িতে আহত বেশ কয়েকজন নিষেধাজ্ঞার ১৮ দিনেও মেলেনি চাল, ঈদের আগে বিপাকে ভোলার জেলেরা ঈদযাত্রায় চেনা ছন্দে সদরঘাট, ঘরমুখো মানুষের ঢল ঢাকা–হাতিয়া রুটের উদ্বোধনী যাত্রায় বিপত্তি; কোস্ট গার্ডের অভিযানে অর্ধশতাধিক যাত্রী উদ্ধার রাবনাবাদ সেতুর নির্মাণকাজ শুরু, বদলে যাবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বাজেট সংকটে দশমিনায় প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের ঈদ বোনাস বন্ধ গলাচিপায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

নলছিটিতে বসতঘর আগুনে পুড়ে ছাই

নলছিটি প্রতিনিধি অরবিন্দ পোদ্দার
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১২৪ বার পড়া হয়েছে

 

ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের পশ্চিম সুবিদপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর পড়ে ছাই হয়ে গেছে।

৩১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৬টার দিকে সুবিদপুর গ্রামের মোঃ আইয়ুব আলী হাওলাদার (৭০) এর বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলেও ঘরে থাকা গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হলে আগুনের পরিমান দ্বিগুণ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলের কাছাকাছি গেলেও গ্রামের রাস্তা সরু থাকায় তারা ঢুকতে না পেরে ফিরে এসেছে। স্থানীয়রা সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে আনতেই সবকিছু পুরে ছাই হয়ে যায়।

আগুনে ক্ষয়ক্ষতির পরিমান জানতে চাইলে সোহাগ হাওলাদার বলেন আমাদের ঘরে নগদ প্রায় ৩ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ন, ৫০-৬০ মন চাউল ছিলো যা পুড়ে গেছে।

আইয়ুব আলী হাওলাদার এর স্ত্রী জাহানারা বেগম (৬০) জানান আমার কাঠের ঘরের ভিতরে দুই ছেলের বউ নাতনিদের নিয়ে শান্তিতে বসত করতাম। আজকে সকালে আমার স্বপ্ন পুরে ছাই হয়ে গেছে। তিনি কান্না জড়িত কন্ঠে বলেন আমার সোনমনি নাতি-নাতনিদের নিয়ে কোথায় থাকবো। ছোটো মেয়ের বিয়ের জন্য জমানো টাকাও সব পুড়ে শেষ হয়ে গেছে।

নলছিটি থানার ইন্সপেক্টর তদন্ত আশ্রাব হোসেন জানান অগ্নিকাণ্ডের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট