1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ফরিদপুরের ভাঙ্গায় ৭ ডাকাত গ্রেফতার; অস্ত্রসহ ৪ ট্রাক জব্দ

মোঃ সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে

 

 

ফরিদপুরের ভাঙ্গায় পৃথক ২টি ডাকাতির ঘটনায় ৭ ডাকাতকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, ৪টি ট্রাক জব্দ করেছে। গতকাল রাতে পুলিশ ভাঙ্গা থানা সহ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ডাকাতদেরকে গ্রেফতারের পর রবিবার বিকেলে তাদেরকে জেল হাজতে প্রেরণ করে।

গ্রেফতারকৃত ডাকাতরা হল- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শিবগাতি গ্রামের সোবাহান কাজীর ছেলে সোহেল কাজী(২৩) ও জাকির কাজীর ছেলে জুয়েল কাজী(২২), কোটালীপাড়ার কান্দি গ্রামের কাজল শেখের ছেলে সাগর(২৫), উপজেলার চান্দ্রা মুগডোবা গ্রামের শাহ আলম মুন্সীর ছেলে পারভেজ মুন্সি(২৭), শরীয়তপুরের গোসাইরহাটের ঢালিরহাট গ্রামের জাহিদ হোসেনের ছেলে আরাফাত হোসন(২৬), মাদারীপুরের রাজৈর উপজেলার শংকরদী গ্রামের ইমদাদুল হক মৃধার ছেলে মেহেদী হাসান মৃধা (২৮), গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঝোনাসুর গ্রামের ইউনুস শেখের ছেলে মিন্টু শেখ(৫৫)।

সূত্রে জানা যায়, ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার মাধবপুর ও চুমুরদী এলাকায় পৃথক দুটি ডাকাতির ঘটনায় তারা জড়িত ছিল। আটককৃত ডাকাতদের বিরুদ্ধে ভাঙ্গা থানা পৃথক দুটি ডাকাতির মামলা হয়েছে। বাকি ডাকাতদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে ভাঙ্গা থানা সূত্রে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট