1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
সরকারি কর্মচারী সমিতি ফুলেল শুভেচ্ছায় অভিবাদন জানালেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টিকে মনপুরার জন্য মন পুড়েনা, টনক নড়ে না কারও—স্বাধীনতার ৫৪ বছরেও বিদ্যুৎহীন মনপুরা বরিশাল–কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতের পরিকল্পনা শেবাচিম হাসপাতালে আগুন, রোগীদের হুড়োহুড়িতে আহত বেশ কয়েকজন নিষেধাজ্ঞার ১৮ দিনেও মেলেনি চাল, ঈদের আগে বিপাকে ভোলার জেলেরা ঈদযাত্রায় চেনা ছন্দে সদরঘাট, ঘরমুখো মানুষের ঢল ঢাকা–হাতিয়া রুটের উদ্বোধনী যাত্রায় বিপত্তি; কোস্ট গার্ডের অভিযানে অর্ধশতাধিক যাত্রী উদ্ধার রাবনাবাদ সেতুর নির্মাণকাজ শুরু, বদলে যাবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বাজেট সংকটে দশমিনায় প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের ঈদ বোনাস বন্ধ গলাচিপায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

চর কুকরি মুকরিতে স্থানীয় পর্যটন উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে

 

ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর কুকরি মুকরি ইউনিয়নের কুকরি মুকরি কোস্টাল ফরেস্ট ডেভেলপমেন্ট সেন্টারের রেস্ট হাউজের হলরুমে শুক্রবার (২২ নভেম্বর) সকালে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার আয়োজন করে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস), জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর সহযোগিতায়।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল স্থানীয় কমিউনিটি বেইজড টুরিজমের উন্নয়ন, টেকসই জীবিকা ও কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য স্থানীয় জনগণকে ক্ষমতায়ন এবং তাদের সমস্যাগুলো চিহ্নিত করা। এতে অংশগ্রহণ করেন পর্যটন সংশ্লিষ্ট অংশীজন, ব্যবসায়ী, বিভিন্ন পেশার প্রতিনিধি এবং স্থানীয় সম্প্রদায়ের সদস্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপির ডাটা কনসালটেন্ট আহমেদ কবির। সভাপতিত্ব করেন জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের এটুআই প্রকল্পের জাতীয় পরামর্শক মো. মাসুম বিল্লাহ।

কর্মশালাটি পরিচালনা করেন জিজেইউএস-এর উপ-পরিচালক (কারিগরি) ডা. খলিলুর রহমান। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. সাদ্দাম হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন এরিয়া ইনচার্জ অর্জুন চন্দ্র দাস, শাখা ব্যবস্থাপক মো. হোসেন এবং কমিউনিটি মোবিলাইজেশন অফিসার কামরুল ইসলামসহ জিজেইউএস-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

কর্মশালায় স্থানীয় পর্যটন ব্যবস্থার উন্নয়ন, সমস্যাসমূহ সমাধান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা হয়। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পর্যটনকে আরো কার্যকরী করার প্রয়োজনীয়তাও উঠে আসে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট