1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
চীনের কারখানার কর্মকাণ্ড স্থবির মে মাসে, চাহিদা দুর্বলতার ছায়া বাউফলে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন নিয়ে তোলপাড় পটুয়াখালীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত জলঢাকায় থানায় হত্যা মামলার আসামি গ্রেফতার দুমকিতে প্রতারণা ও চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আটক ঈদের কোরবানির বর্জ্য অপসারণে নজির: ৬ ঘণ্টায় পরিচ্ছন্ন বরিশাল নগরী বরিশালে ছাত্রলীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার বছরে ১.৬৬ মিলিমিটার করে দেবে যাচ্ছে বরিশাল নগরী, ভবিষ্যতে জলাবদ্ধতার ঝুঁকি বাড়ার আশঙ্কা ঈদ শেষে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ বছরের শিশুর জমি বিরোধে যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা, অভিযুক্তরা পলাতক

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের বড়লেখায় সড়ক দূর্ঘটনায় প্রবাসী জিয়াবুর রহমান (৩৬) এর মৃত্যু হয়েছে।

রোববার (৩রা নভেম্বর) সকাল সাড়ে ৭টায় মোটরসাইকেলে করে দুধ বিক্রয় করার জন্য পৌরশহরস্থ হাজীগঞ্জ বাজারে যাওয়ার পথে বড়লেখা- বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের পাখিয়ালা চৌমুহনী এলাকায় রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কায় প্রাণ যায় যুবকের। নিহত ব্যক্তি উপজেলার কাঠালতলী ইউনিয়নের উত্তরভাগ গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আপ্তাব উদ্দিনের ২য় ছেলে জিয়াবুর রহমান (৩৬)।

প্রত্যক্ষদর্শীদের সূত্রের বরাতে জানা যায়,আজ সকাল সাড়ে ৭টার দিকে জিয়াবুর রহমান মোটরসাইকেল যোগে বাড়ি হতে দুধ বিক্রয় করতে বাজারে যাওয়ার পথে পৌরশহরের পাখিয়ালা চৌমুহনী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জিয়াবুর রহমান দীর্ঘদিন থেকে প্রবাসে(কাতার) ছিলেন। গত ২ মাস আগে তিনি ছুটিতে বাড়িতে আসেন।

বড়লেখা থানার ওসি আব্দুল কাইয়ুম এ বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কায় প্রবাস থেকে আসা এক যুবকের মৃত্যু হয়েছে। কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট