1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

বিদ্যুত নিয়ে রাজনীতি একেবারে ঘৃনিত সিদ্ধান্ত

এম,এ,মান্নান, নিয়ামতপুর (নওগাঁ)
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

হটাৎ করে বিদ্যুত বন্ধ।কোন কারন ছাড়া এ সেবা বন্ধ করা জাতির সাথে তামসা ছাড়া কিছুই নয়।একটা অপরাধী কে ধরতে গেলে নোটিস দিয়ে ধরতে হয়।আর পল্লি বিদ্যুৎ এমন কি হলো নিজে নিজে এমন একটা কালো সিদ্ধান্ত নিল।

যে সেবার সাথে জড়িয়ে আছে গোটা বিশ্ব।বিশেষ করে হাসপাতাল গুলোতে কিছু মুমূর্ষু রোগী আছে যাদের জন্য বিদ্যুৎ অনসিকার্য।যদি পল্লি বিদ্যুতের কোন নিকটতম হাসপাতালে বা ক্লিনিকে থাকতো তাহলে কি এমন সিদ্ধান্ত নিতে পারতেন?নিজকে বিচার করতে শিখলে জাতিকে বুঝা যায়।

পল্লি বিদ্যুৎ গ্রাহকের টাকা দিয়ে মিটার কিনে আবার মিটার ভাড়া দিতে হয় সারা জীবন ধরে গ্রাহককেই এটা কি অন্যায় নয়?ডিমান্ড চার্জ যেটা নেয়া হয় তা ও অন্যায় তাহলে এ টুকু ভাবা উচিৎ এত কিছু অন্যায় করার পর ও গ্রাহক মুখ বুজে সব সহ্য করে যাচ্ছেন আর আপনাদের এমন কি হলো কোন নোটিশ ছাড়া গোটা বাংলাদেশে একযোগে বিদ্যুত বন্ধ করছেন।তাহলে বিদ্যুত অফিস বাংলাদেশের একটা স্বাধীন রাষ্ট্র চাচ্ছে?

কোন মানুষের অপরাধ না থাকলে কি শুধু শুধু তার নামে মামলা হয়।বিদ্যুত অফিসের যে মহল এ ঘৃনিত কাজ করলেন তাদেরকে আইনের হাতে সোপর্দ করা দরকার বলে মনে করছেন বাংলাদেশের আপামর জনতা।এ তদন্ত কোন বাহিনী দ্বারা নয় বাংলাদেশ সেনাবাহিনী কে এ দায়িত্ব অর্পন করে তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনা একান্তভাবে জরুরি।

বিদ্যুৎ অফিস গুলো যেই ঘৃনিত কাজ করেছেন তা বেয়াদবি ছাড়া কিছু নয়।বাংলাদেশের যে অবস্থা রেখে ফ্যাসিবাদী হাসিনা সরকার পালিয় গেছেন তা সঠিক অবস্থানে নিয়ে আনার জন্য ড.মোঃ ইউনুস সরকারের উপদেষ্টা মন্ডলী রাত দিন নিরলশ পরিশ্রম করছেন আর কিছু মানুষ দেশকে নিয়ে খেলা শুরু করেছেন।ড. মোঃ ইউনুস মনে করলে তার বিরুদ্ধে আনিত সকল মামলা খারিজ করতে পারেন।কিন্তু তিনি করছেন না।তাহলে জাতিকে জানতে হবে তার মন মানসিকতা কত উদার।এই ৮৫ বছর বয়সে ও তিনি কোর্টে হাজিরা দিয়ে যাচ্ছেন।আর কিছু আওয়ামী সন্ত্রাসী বাহিনীর মদদে কিছু প্রতিষ্ঠান দেশকে নিয়ে তামসা শুরু করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট