1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সরকারি কর্মচারী সমিতি ফুলেল শুভেচ্ছায় অভিবাদন জানালেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টিকে মনপুরার জন্য মন পুড়েনা, টনক নড়ে না কারও—স্বাধীনতার ৫৪ বছরেও বিদ্যুৎহীন মনপুরা বরিশাল–কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতের পরিকল্পনা শেবাচিম হাসপাতালে আগুন, রোগীদের হুড়োহুড়িতে আহত বেশ কয়েকজন নিষেধাজ্ঞার ১৮ দিনেও মেলেনি চাল, ঈদের আগে বিপাকে ভোলার জেলেরা ঈদযাত্রায় চেনা ছন্দে সদরঘাট, ঘরমুখো মানুষের ঢল ঢাকা–হাতিয়া রুটের উদ্বোধনী যাত্রায় বিপত্তি; কোস্ট গার্ডের অভিযানে অর্ধশতাধিক যাত্রী উদ্ধার রাবনাবাদ সেতুর নির্মাণকাজ শুরু, বদলে যাবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বাজেট সংকটে দশমিনায় প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের ঈদ বোনাস বন্ধ গলাচিপায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

অর্ধ হাজার তাল গাছের বীজ রোপণ করছে ‘তারুণ্যে আউলিয়াপুর’

পটুয়াখালী প্রতিনিধি 
  • প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

 

 

“গাছ লাগিয়ে যত্ন করি,সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই স্লোগান কে সামনে রেখে পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুরবাসীকে বজ্রাঘাত ও প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে পাঁচ শতাধিক তাল গাছের বীজ রোপণের উদ্যোগ নিয়েছে ‘তারুন্যে আউলিয়াপুর’ নামের একটি সামাজিক সংগঠন।
শনিবার (১২ অক্টোবর) বিকেলে উত্তর আউলিয়াপুর নামক গ্রামের ২ কিলোমিটার সড়কের দুই পাশে তাল গাছের বীজ রোপণের মাধ্যমে এই উদ্যোগের উদ্বোধন করেন সংগঠনের সদস্যরা।

‘তারুণ্যে আউলিয়াপুর’ সংগঠন এর প্রতিষ্ঠাতা এস.এম.সোহান বলেন, তাল গাছ অনেক উঁচু হওয়ায় বজ্রাঘাত ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়-ক্ষতি নিরসনে কার্যকরী ভূমিকা রাখে। এছাড়া মাটির ক্ষয় রোধ, প্রকৃতির ভারসাম্য রক্ষায় তালগাছের জুড়ি নেই। এর পাশাপাশি ঘরের খুঁটি ও হাতপাখা তৈরিতে তালগাছের ব্যবহার হয়ে আসছে দীর্ঘদিন ধরে। তাল পাতার পাখা আমাদের ঐতিহ্যের একটি অংশ। তাল গাছের ডালের আঁশ থেকে রকমারি দ্রব্যাদি প্রস্তুত হয়। তবে ইদানিং তাল গাছের সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে। এমন উপকারী একটি গাছের বৃদ্ধি ও সংরক্ষণের কথা মাথায় রেখে, আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি।

ইউনিয়নের সকলকে এই কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টামন্ডলীর সদস্য অ্যাডভোকেট হুমায়ুন কবির বাচ্চু বলেন, সবাইকে বলবো, আপনাদের বাসায় পড়ে থাকা তালের বীজ বাড়ির আঙিনা কিংবা আশেপাশে রোপণ করুন। অথবা সেই বীজ তুলে দিন আমাদের হাতে। বীজ সংগ্রহের জন্য আমাদের সদস্যরা চলে যাবে আপনার বাসায়। আসুন প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ও বজ্রাঘাত থেকে বাঁচতে তালের বীজ রোপণ করি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট