1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময় বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার ভোলার গ্যাস ফেলে রাখার খেসারত দিচ্ছে দেশ

২১ দেশের ৭৫ সেনা কর্মকর্তা সুন্দরবনে বিশেষ প্রশিক্ষণ সফরে

ঢাকা বুলেটিন ডেক্স
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

বাংলাদেশে সুন্দরবনের করমজলে বিশেষ প্রশিক্ষণ সফরে এসেছেন ২১ দেশের ৭৫ জন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা। বুধবার দুপুর ১২টায় তাঁরা করমজল পর্যটন স্পট ত্যাগ করেন।

পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানিয়েছেন, এই সফরে পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আফ্রিকা, কুয়েত, কাতার ও নেপালসহ বিভিন্ন দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের সাথে কয়েকজন কর্মকর্তার পরিবারের সদস্যরাও সফর করেছেন।

ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের প্রশিক্ষণার্থী ৮৫ জন কর্মকর্তা এবং তাঁদের পরিবার নিয়ে মোট ৮৫ জন সদস্যবিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের দল এই সফরে অংশগ্রহণ করেছেন। সফরের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে গত ২৯ সেপ্টেম্বর খুলনা নৌ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মাহমুদুল হাসান একটি চিঠি জারি করেন।

চিঠিতে বিদেশি কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দর্শনীয় স্থানসমূহ প্রদর্শন, ইংরেজি ভাষায় ধারাভাষ্য প্রদান, জরুরি চিকিৎসাসেবার ব্যবস্থা এবং প্রক্ষালন এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বলা হয়।

ভ্রমণ শেষে, বিদেশি সেনা কর্মকর্তারা সুন্দরবনের অপরূপ সৌন্দর্যের প্রশংসা করেছেন এবং বন রক্ষাকারীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

এই বিশেষ প্রশিক্ষণ সফর বাংলাদেশের সুন্দরবনকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করার পাশাপাশি স্থানীয় প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরতে সাহায্য করবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট