1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময়

ঢাকা জেলা সেচ্ছাসেবক দল আহ্বায়কের বিরুদ্ধে চাঁদা দাবীর অভিযোগ ইউপি চেয়ারম্যানের

ধামরাই প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৩৬৯ বার পড়া হয়েছে

মুঠোফোনে কল দিয়ে চাঁদা দাবি অভিযোগ উঠেছে ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভির বিরুদ্ধে। মাসিক ৬ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগ তুলে যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ গিয়ে এ তথ্য দেন।

জানা যায়, গত রবিবার (২৯ সেপ্টেম্বর) ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান রোমা তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে এ অভিযোগ করেন। তবে সেচ্ছাসেবক দল নেতার দাবী হেয় করতে এমনটা করেছে ওই ইউপি চেয়ারম্যান।

ফেসবুক লাইভে লিখিত বক্তব্যে রমিজুর রহমান রোমা বলেন, বর্তমানে বিএনপির নামধারী স্বেচ্ছাসেবক দলের চাঁদাবাজ নেতা আমার বিরুদ্ধে ফেসবুকের মাধ্যমে কিছু প্রোপাগান্ডা ছড়াচ্ছে।
গত মঙ্গলবার ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম আমাকে ফোন করে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অভিকে ফোন ধরিয়ে দেয়।কথা বলার এক পর্যায় গত বৃহস্পতিবার ধামরাইয়ে আমাকে ডাকে।
আমি সেখানে যাই, আমার কাছে তাদের দাবি সুতিপাড়া ইউনিয়নের বিভিন্ন ফ্যাক্টরিতে তাদেরকে ব্যবসা দিতে হবে অথবা প্রতিমাসে পাঁচ লক্ষ টাকা দিতে হবে।
আমি কি বিএনপি করি না? ২০১৪ সালের ধামরাই থানা যুবদলের সাধারণ সম্পাদক ছিলাম,
অভির উদ্দেশ্যে কিছু বলতে চাই, মনে করে দেখো বিগত দিনে বিভিন্ন সময় আমার কাছে বিভিন্ন প্রকারের কথা বলে টাকা চাইতে। আমি তো তোমাকে ফিরিয়ে দেইনি। তখন যা বলছো আমি শুনেছি,।

ইউনুস সরকারের আমলে তুমি কক্সবাজার পোলাপাইন নিয়ে বেড়াতে যাও আমি তোমাকে টাকা দিয়েছি। আমি তোমার সাথে রাজনীতি করার চেষ্টা করেছি, আমি জানি তুমি একটি ভালো ছেলে । করেছ তুমি ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের এক নামধারী সন্ত্রাসীকে আহবায়ক করেছ।
তার কারণে তুমি ধ্বংস হয়ে যাবে। মাসুম কে না চিনে একটা সন্ত্রাসী চাঁদাবাজ ওকে কেনা চিনে ?

তোমার ধামরাইয়ে কয়েকজন নেশাখোর এবং সন্ত্রাসী লোক ১৫ থেকে ২০ জন পোলাপাইন যাদের বয়স ২০ বছর হয় নাই তাহলে কি তুমি পিছে ঘুরাইতেছো

অভিযোগের বিষয়ে ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি বলেন, আমি কখনোই এসব চাঁদাবাজের সাথে জড়িত ছিলাম না। স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগের পর তাদের অনুসারীদের রেখে গেছে। তাদেরকে অপসারণের জন্য অনুরোধ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম। সেই থেকে বিভিন্ন ভাবে হয়রানি করছে। শুধু তাই না আমাদের এখানে অনেক গুলো গ্রুপিং হয়। একটি পক্ষ আমার বিরুদ্ধে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট