1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

ভোলায় চাঁদা না পেয়ে অন্তঃসত্তা স্ত্রী সহ তিনজনের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে সন্ত্রাসীরা

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

ভোলার বাপ্তায় চাঁদা না পেয়ে ও জমিজমা সংক্রান্ত বিরোধের জোর ধরে নতুন বাজারের মুক্তিযোদ্ধা মার্কেটের ব্যবসায়ী, তার ৭৫ বছরের বৃদ্ধ বাবা ও অন্তঃসত্তা স্ত্রী কে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত রাকিবুল ইসলাম সাংবাদিকদের ক্যামেরার সামনে এমন অভিযোগ করেন। হাসপাতালে চিকিৎসাধীন আহতরা ও স্থানীয় সূত্রে আরো জানাগেছে, একই বাড়ির বাসিন্দা সেলিম পাটোয়ারির ছেলে সবুজের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী মিলে এই হামলা চালায় ।

 

শুক্রবার দুপুর ১২টার দিকে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চেউয়াখালি গ্রামের পাঠানবাড়ি এলাকায় ঘটনা ঘটে।

 

সুত্রে আরো জানা যায়, পাঠান বাড়ির বাসিন্দা সাবেক সেনা সদস্য আবদুল মালেক (৭৫) গংদের সাথে তার ভাই সেলিম পাটওয়ারি গংদের জমি জমা সংক্রান্ত বিরোধ ছিল। শুক্রবার দুপুর ১২ টার দিকে আব্দুল মালেক এর ছেলে রাকিব (৩১)বাসায় যাওয়ার সময় রাকিবের চাচা সেলিম পাটোয়ারীর ছেলে শরিফ(৩২)রাকিবের গতিরোধ করে দাড়ায়। রাকিব শরীফ কে গতিরোধ করার কারণ জিজ্ঞাসা করলে শরীফ রাকিবকে অকথ্য ভাষায় গালাগালি করে ও তার কাছথেকে ২লক্ষ টাকা চাঁদা দাবী করে। রাকিব বিষয়টির প্রতিবাদ করলে শরীফের বড় ভাই সবুজের(৩৮)নেতৃত্বে শরিফ(৩২)বশির(৪৪)সেলিম পাটোয়ারী(৬৫) মিলে রাকিবের উপর দা, রড, লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। রাকিবের মাথায় দা দিয়ে আঘাত করে। রাকিবের আত্বচিৎকারে তার বাবা আব্দুল মালেক(৭৫), অন্তঃসত্ত্বা স্ত্রী আসমা বেগম (২০) এগিয়ে আসলে তাদেরকে এলোপাতাড়ি ভাবে মারধর করে উক্ত সন্ত্রাসীরা।

এসময় হামলাকারিরা রাকিবের কাছে থাকা নগদ অর্থ ও আসমার গলা ও কানে থাকা স্বর্ন অলংকার নিয়ে যায়।

 

পরে স্থানীয়রা এসে গুরুতর অবস্থায় রাকিব, আবদুল মালেক ও আসমা কে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পেরন করে। বিষয়টি নিয়ে ভোলা সদর মডেল থানায় মামলা প্রক্রিয়াদিন রয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট