1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সরকারি কর্মচারী সমিতি ফুলেল শুভেচ্ছায় অভিবাদন জানালেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টিকে মনপুরার জন্য মন পুড়েনা, টনক নড়ে না কারও—স্বাধীনতার ৫৪ বছরেও বিদ্যুৎহীন মনপুরা বরিশাল–কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতের পরিকল্পনা শেবাচিম হাসপাতালে আগুন, রোগীদের হুড়োহুড়িতে আহত বেশ কয়েকজন নিষেধাজ্ঞার ১৮ দিনেও মেলেনি চাল, ঈদের আগে বিপাকে ভোলার জেলেরা ঈদযাত্রায় চেনা ছন্দে সদরঘাট, ঘরমুখো মানুষের ঢল ঢাকা–হাতিয়া রুটের উদ্বোধনী যাত্রায় বিপত্তি; কোস্ট গার্ডের অভিযানে অর্ধশতাধিক যাত্রী উদ্ধার রাবনাবাদ সেতুর নির্মাণকাজ শুরু, বদলে যাবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বাজেট সংকটে দশমিনায় প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের ঈদ বোনাস বন্ধ গলাচিপায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নদীগর্ভে নিখোঁজ নৌচালকের মৃতদেহ উদ্ধার

বিপ্লব ইসলাম, লংগদু,রাংগামাটি
  • প্রকাশিত: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭১ বার পড়া হয়েছে

রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাথাঁছড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত আব্দুল করিম (১৮) এর লাশ উদ্ধার হয়েছে।

রবিবার সন্ধ্যা ৭. ০০ ঘটিকার সময় কাপ্তাই লেকের উপরে ঝুলে থাকা তারের নিচে দিয়ে বোট চালিয়ে যাওয়ার সময় তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যান। দীর্ঘ বারো ঘন্টা নিখোঁজ থাকার পরে আজকে (সোমবার) সকাল ৮.৩০ (সাড়ে আট) ঘটিকার সময় জেলা সদর হইতে আসা ফায়ার সার্ভিসের ডবুরী দল ও স্থানীয় সাহায্যকারীদের সহায়তায় উদ্ধার হয়।

ডুবুরি মো: সাকিব ও সজীব চাকমা উদ্ধার কাজ পরিচালনায় নেতৃত্ব দেন।নিহত আব্দুল করিম ৪ নং বগাচতর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মারিশ্যারচর অফিসটিলা এলাকার বাসিন্দা নুর মোহাম্মদ এর সন্তান।

উক্ত ঘটনায় এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ করে বলেন , বিদ্যুতের বিপদজনক লাইন এত বড় টানা দিয়ে পানির সামান্য উপর দিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিদ্যুৎ বিভাগের উদাসীনতায় এরকম দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে। মাত্র এক বছর আগেও এই জায়গার অত্যন্ত কাছাকাছি পানির উপরে ঝুলে থাকা আরেকটি বিদ্যুতের লাইনে বোট আরোহী একজন নিহত হন। অথচ এখন পর্যন্ত বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ কোন কার্যকরী পদক্ষেপ নেয় নাই।

এ ব্যাপারে উপজেলা আবাসিক প্রকৌশলী জনাব সাগর এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা ইতিমধ্যেই তদন্ত করে খোঁজখবর নিয়েছি। এর সুষ্ঠু সমাধানের লক্ষ্যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।

লংগদু ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার জনাব সূর্য আলো চাকমা বলেন যে, ডুবুরি দল না থাকায় জেলা সদর হতে ডুবুরি দল আনতে হয়েছে। লংগদু ফায়ার স্টেশনে ডুবুরি দল থাকলে উদ্ধার কাজ আরো দ্রুত করা সম্ভব হতো । তিনি আরও বলেন,লংগদু উপজেলা যেহেতু নদীবিধৌত, তাই এই স্টেশনে ডুবুরি দল অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরী। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ ব্যাপারে অবহিত করবেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট