1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
চীনের কারখানার কর্মকাণ্ড স্থবির মে মাসে, চাহিদা দুর্বলতার ছায়া বাউফলে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন নিয়ে তোলপাড় পটুয়াখালীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত জলঢাকায় থানায় হত্যা মামলার আসামি গ্রেফতার দুমকিতে প্রতারণা ও চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আটক ঈদের কোরবানির বর্জ্য অপসারণে নজির: ৬ ঘণ্টায় পরিচ্ছন্ন বরিশাল নগরী বরিশালে ছাত্রলীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার বছরে ১.৬৬ মিলিমিটার করে দেবে যাচ্ছে বরিশাল নগরী, ভবিষ্যতে জলাবদ্ধতার ঝুঁকি বাড়ার আশঙ্কা ঈদ শেষে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ বছরের শিশুর জমি বিরোধে যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা, অভিযুক্তরা পলাতক

মৌলভীবাজারে বকেয়া মজুরির দাবিতে চা-শ্রমিকদের প্রতিবাদ ও মানববন্ধন

তিমির বনিক,মৌলভীবাজার
  • প্রকাশিত: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজারে এনটিসি’র মালিকানাধীন সকল চা-বাগানে পৃথক পৃথক ভাবে বকেয়া মজুরির দাবীতে প্রতিবাদ ও মানববন্ধন কমর্সৃচি পালন করছে।

শনিবার (৭ই সেপ্টেম্বর) সকালে এনটিসির বাগান গুলোতে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

পৃথক পৃথকভাবে প্রেমনগর চা বাগান, মদনমোহনপুর চা বাগান, চাম্পারায় চা বাগান, বাঘাছড়া চা বাগান,পদ্মছড়া চা বাগানেও চা শ্রমিকরা ১ ঘন্টা সময় ধরে কর্মবিরতি পালন করে।

চা শ্রমিকরা জানান, ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) মালিকানাধীন চা বাগানগুলোতে চা শ্রমিকরা গত ২০ দিন কাজ করে ও তাদের সাপ্তাহিক হাজরী (মজুরী বা তলব) বন্ধ রয়েছে।

ফলে শ্রমিকরা আর্থিক অনটনে অনাহারে, খাদ্যভাবে মানবেতর জীবন যাপন কাটাতে হচ্ছে। বকেয়া মজুরি ও প্রফিডেন্ট ফ্রান্ডের টাকা, রেশন ও চিকিৎসাসেবা প্রদানের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন চা শ্রমিকরা।

প্রেমনগর চা বাগানে মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় পঞ্চায়েত উপদেষ্টা রাজ নায়েক তার বক্তব্যে বলেন, চা বাগানের শ্রমিকরা ২১ দিন ধরে মজুরি পাচ্ছেন না। শুধু মজুরী নয় তাদের রেশন ও চিকিৎসা সেবাও বন্ধ রয়েছে। এছাড়াও ১৫ মাস ধরে প্রফিডেন্ট ফ্রান্ডের টাকা দিচ্ছেনা। কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবকিছু লুটেপুটে খেয়েছে। কত কষ্ট করে প্রতিদিন শ্রমিকরা কাজ করে যাচ্ছে, কিন্তু মজুরি বন্ধ করে রাখা হয়েছে। এতে করে তারা মানবেতর জীবন-যাপন কাটাচ্ছে। অনেক দোকানীরা বাকি দেওয়া থেকে ও বিরত রয়েছে। দ্রুত বকেয়া মজুরি প্রদান না করা হলে আগামী সোমবার থেকে কঠোর কর্মসূচির ঘোষণার ডাক দেওয়া হবে।

বক্তারা আরো বলেন, আগামী সোমবারের মধ্যে বকেয়া মজুরি প্রদান না করা হলে আরও কঠোর থেকে কঠোরতর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দেন চা শ্রমিক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট