1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ২৪টি টিসিবি কার্ড ও চালসহ জামায়াত নেতা আটকের অভিযোগ, ‘ষড়যন্ত্র’ দাবি প্রেসক্লাব গলাচিপার নতুন কমিটি: সভাপতি খালিদ হোসেন মিল্টন, সম্পাদক জিল্লুর রহমান জুয়েল বাউফলে চোর সন্দেহে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ কুয়াকাটা সৈকতে ১০ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন, লেজে দড়ি বাঁধা অবস্থায় উদ্ধার মেঘনায় ঝুঁকিপূর্ণ ট্রলারে ঘরমুখো মানুষের ঢল, অতিরিক্ত ভাড়া ও চরম ভোগান্তি ভোলায় অবৈধ স্টিল বডি ট্রলার জব্দ, আটক ১ ঈদে নৌপথে বাড়তি নিরাপত্তা, দক্ষিণাঞ্চলের ঘাটগুলোতে কোস্ট গার্ডের জোরদার টহল জেইউটিটিআইতে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ঈদে কেন ভোলা ঘুরতে আসবেন? ঝালকাঠিতে ভেকু মেশিনের ধাক্কায় ব্র্যাকের মাঠকর্মী নিহত

ভারতবিরোধিতা ও পিতৃপরিচয় গুমের কারণ: আযমী

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আযমী দাবি করেছেন, ভারতবিরোধিতা ও পিতৃপরিচয়ের কারণে তাকে গুম করা হয়েছিল। দীর্ঘ আট বছর ধরে নিখোঁজ থাকার পর গত ৬ আগস্ট তিনি মুক্তি পান। তিনি জামায়াতে ইসলামীর প্রয়াত আমির গোলাম আযমের ছেলে।

মঙ্গলবার (গতকাল) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আযমী অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে যুক্ত হন এবং তার অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, গুমের পর তাকে একটি গোপন বন্দিশালায় রাখা হয়, যেখানে তার চোখ ও হাত বাঁধা থাকত। তিনি দাবি করেন, তাকে বারবার জিজ্ঞাসা করা হতো কেন তিনি ভারতের বিরুদ্ধে সোচ্চার। আযমী অভিযোগ করেন, তাকে একটি মুচলেকায় স্বাক্ষর করতে বলা হয়েছিল যাতে তিনি আর কখনও ভারতবিরোধী বক্তব্য দেবেন না এবং রাজনীতিতে অংশগ্রহণ করবেন না, তবে তিনি এতে স্বাক্ষর করতে রাজি হননি।

গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এবং তার মৃত্যুর প্রসঙ্গ টেনে আযমী বলেন, ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেছেন যে গোলাম আযমের অপরাধ প্রমাণিত নয় এবং তার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা।

আযমী সংবাদ সম্মেলনে আরো জানান, তাকে গত ৬ আগস্ট টাঙ্গাইলের ঘাটাইল এলাকায় মুক্তি দেওয়া হয় এবং ঢাকায় ফিরে আসার পর থেকে তিনি একটি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি দাবি করেন, তাকে বেআইনিভাবে আটকে রাখার বিষয়ে সেনাপ্রধান একটি কমিটি গঠন করেছেন এবং তারা সত্য উদঘাটন করবে বলে আশ্বস্ত করেছেন।

এছাড়াও আযমী গুম-হত্যা বন্ধ, সুশাসন ও আইনের শাসন নিশ্চিত করার দাবি তুলেছেন। তিনি স্বাধীনতা যুদ্ধে শহীদের প্রকৃত সংখ্যা ও বর্তমান জাতীয় সংগীতের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তোলেন এবং এগুলো পুনর্বিবেচনার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট