1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

জেইউটিটিআইতে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

ভোলা সদর উপজেলার ব্যাংকেরহাট এলাকায় অবস্থিত জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (জেইউটিটিআই) বিভিন্ন ট্রেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) অনুমোদিত এনএইচআরডিএফ প্রকল্পের আওতায় এ নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, চারটি ট্রেডে লিড ট্রেইনার ও অ্যাসোসিয়েট ট্রেইনার পদে জনবল নেওয়া হবে। ট্রেডগুলো হলো— সোলার ইলেকট্রিক্যাল সিস্টেম ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, টেইলারিং অ্যান্ড ড্রেস মেকিং এবং জেনারেল কেয়ারগিভিং।
আবেদনকারীদের সংশ্লিষ্ট ট্রেডে এনএসডিএ অনুমোদিত স্কিল সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি CBT&A লেভেল-৪ সনদ বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন স্নাতক পাশ হতে হবে।
কম্পিউটার পরিচালনায় দক্ষতা, বিশেষ করে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট ব্রাউজিংয়ে পারদর্শিতা থাকতে হবে। এছাড়া যোগাযোগ দক্ষতা ও পরিশ্রমী মানসিকতার কথাও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
বেতন কাঠামো অনুযায়ী, লিড ট্রেইনার পদে প্রতি দিনের ক্লাস বাবদ ১ হাজার ৮০০ টাকা এবং অ্যাসোসিয়েট ট্রেইনার পদে ১ হাজার ৫০০ টাকা সম্মানী দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ৫ জুন ২০২৬ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে। আবেদনপত্রের সঙ্গে মোবাইল নম্বর, ই-মেইল আইডি, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

আবেদন পাঠানোর ঠিকানা:
জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (জেইউটিটিআই),
ব্যাংকেরহাট, ভোলা সদর, ভোলা।
ই-মেইল: juttc.2023@gmail.com
মোবাইল: ০১৭২৫-৬৬৩১১০ ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট