1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় Bangla QR বাস্তবায়নে ব্যাংক এশিয়ার প্রচারণা সম্ভাবনার দ্বীপ চর কুকরি-মুকরি: ইকোট্যুরিজম বিকাশে অবকাঠামো ও ব্যবস্থাপনার নানা চ্যালেঞ্জ ভোলায় বায়োগ্যাস প্লান্ট পরিদর্শনে কলেজ শিক্ষার্থীরা মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতির জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

দেশের সব বেসরকারি কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিংবডি ও অ্যাডহক কমিটির সভাপতির পদে আসীন হতে হলে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকা বাধ্যতামূলক করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের শিক্ষা ও আইসিটি শাখা থেকে ২৭ আগস্ট জারি করা একটি চিঠির নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বর্তমান গভর্নিংবডি ও অ্যাডহক কমিটি বাতিল করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, অ্যাডহক কমিটি গঠনের জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী তিনজন শিক্ষানুরাগী ব্যক্তির নাম প্রস্তাব করার জন্য সংশ্লিষ্ট কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি, বিদ্যোৎসাহী সদস্য পদের জন্যও একই যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের মনোনয়নের জন্য বলা হয়েছে।

এর আগে, ২০ আগস্ট দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিংবডি ও ম্যানেজিং কমিটির সভাপতিদের সরিয়ে দেয়ার নির্দেশ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। পরবর্তীতে, ২১ আগস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের নির্দেশনাও জারি করা হয়।

এই নতুন নিয়ম বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনার ক্ষেত্রে আরও দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট