1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২০ মে ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
হামের টিকার সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে ১০ বার সতর্ক করেছিল ইউনিসেফ চরফ্যাশনে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ৫ জনকে পিটেয়ে আহত কলাপাড়ায় ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন গলাচিপায় যৌথ অভিযানে ৫০ লাখ রেনুপোনা জব্দ, মূল্য প্রায় ২ কোটি টাকা কুয়াকাটা সৈকতে ১৬৩টি অলিভ রিডলি কচ্ছপের বাচ্চা উদ্ধার, নিরাপদে অবমুক্ত পটুয়াখালীতে ‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ’ প্রতিপাদ্যে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন পটুয়াখালীতে ৫২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক পটুয়াখালীতে মায়ানমার থেকে আনা প্রায় ২ কোটি টাকার চোরাই সুপারি জব্দ, আটক ৬ “শিশু আবিরার ‘বগা সেতু চাই’ বার্তার পরিপ্রেক্ষিতে সেতু নির্মাণের উদ্যোগ”: সেতুমন্ত্রীর সরেজমিন পরিদর্শন মোবাইল প্রযুক্তিতে স্বপ্ন গড়ছেন ভোলার মহিমা

বিদ্যুৎখাত পুনর্গঠনের উদ্যোগ: অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চায় সরকার

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

বিদ্যুৎখাতে চলমান অনিয়মের কাঠামো ভেঙে দিতে এবং বিদ্যুৎ কোম্পানিগুলোকে পুনর্গঠনের লক্ষ্যে সরকার কড়া পদক্ষেপ নিতে যাচ্ছে। আজ শনিবার (৩১ আগস্ট) খুলনার খালিশপুরে অবস্থিত রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা জানান অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

উপদেষ্টা বলেন, “আমরা বিদ্যুৎ কোম্পানিগুলোকে পুনর্গঠন করতে চাই এবং বিদ্যুৎখাতে ঘটা অনিয়মের অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হবে। আমাদের মনে রাখতে হবে, এটা একটি নতুন বাংলাদেশ, যেখানে সবার সমান সুযোগ থাকবে। সংকট যেমন রয়েছে, সমাধানও রয়েছে।”

মতবিনিময় সভা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফাওজুল কবির খান আরও বলেন, “এতদিন আমরা উন্নয়নের একটি ভ্রান্ত ধারণা নিয়ে এগিয়েছি, যেখানে আমাদের মাথাপিছু আয় ও জিডিপি বাড়ছে। কিন্তু প্রকৃতপক্ষে, এসব উন্নয়ন প্রকল্প থেকে সাধারণ মানুষ বিশেষ কোনো সুবিধা পাচ্ছে না। উদাহরণস্বরূপ, খুলনায় প্রায় আট হাজার কোটি টাকা ব্যয়ে গ্যাসভিত্তিক একটি পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করা হয়েছে, যা এখনও বিদ্যুৎ উৎপাদনে সম্পূর্ণভাবে কার্যকর নয়।”

উপদেষ্টা জানান, “এই পাওয়ার প্ল্যান্টে গ্যাস সরবরাহের জন্য ভোলার গ্যাস ব্যবহারের পরিকল্পনা রয়েছে, কিন্তু প্রয়োজনীয় ১৪০ এমএমসিএফ গ্যাসের বিপরীতে সেখানে মাত্র ১০০ এমএমসিএফ গ্যাস অতিরিক্ত রয়েছে। তিন বছর সময় নিয়ে নতুন পাইপলাইন তৈরি করলেও তা পর্যাপ্ত হবে না। তবুও, আমরা এই পাওয়ার প্ল্যান্টকে আংশিকভাবে সচল রাখার পরিকল্পনা নিয়ে ভাবছি।”

সভায় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রেজাউল করিম, খুলনার জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. ইউসুপ আলীসহ বিদ্যুৎ ও জ্বালানি খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত আরেকটি মতবিনিময় সভায় উপদেষ্টা জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় ছাত্র সমন্বয়কদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি অংশগ্রহণকারীদের পরামর্শ ও অভিযোগ মনোযোগ সহকারে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট