1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সরকারি কর্মচারী সমিতি ফুলেল শুভেচ্ছায় অভিবাদন জানালেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টিকে মনপুরার জন্য মন পুড়েনা, টনক নড়ে না কারও—স্বাধীনতার ৫৪ বছরেও বিদ্যুৎহীন মনপুরা বরিশাল–কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতের পরিকল্পনা শেবাচিম হাসপাতালে আগুন, রোগীদের হুড়োহুড়িতে আহত বেশ কয়েকজন নিষেধাজ্ঞার ১৮ দিনেও মেলেনি চাল, ঈদের আগে বিপাকে ভোলার জেলেরা ঈদযাত্রায় চেনা ছন্দে সদরঘাট, ঘরমুখো মানুষের ঢল ঢাকা–হাতিয়া রুটের উদ্বোধনী যাত্রায় বিপত্তি; কোস্ট গার্ডের অভিযানে অর্ধশতাধিক যাত্রী উদ্ধার রাবনাবাদ সেতুর নির্মাণকাজ শুরু, বদলে যাবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বাজেট সংকটে দশমিনায় প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের ঈদ বোনাস বন্ধ গলাচিপায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

জামায়াতে ইসলামীতে যোগদানের জন্য ঊর্ধ্বতন নেতাদের অনুমতি বাধ্যতামূলক

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের জন্য এখন থেকে সংগঠনের ঊর্ধ্বতন নেতাদের অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে। দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়েছে, “অতি সম্প্রতি বিভিন্ন সংগঠন থেকে কিছু ব্যক্তি জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার খবর পাওয়া গেছে। জামায়াতে ইসলামী একটি ইসলামী রাজনৈতিক সংগঠন, যেখানে যে কোনো ব্যক্তি আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে একমত পোষণ করে যোগ দিতে পারেন।”

তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমানে ছাত্র-জনতার বিপ্লবের পর একটি বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। জামায়াতে ইসলামী বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন ও আহত হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে শোক প্রকাশ ও বন্যার্তদের সহযোগিতায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ভূমিকা রাখা এখন তাদের প্রধান কাজ।

পরওয়ার আরও জানান, জামায়াতে ইসলামীর মহানগরী, জেলা, উপজেলা, থানা, পৌরসভা, ওয়ার্ড এবং ইউনিট পর্যায়ে কেউ যদি অন্য কোনো সংগঠন থেকে যোগদান করতে চান, তবে তাদের আগে ঊর্ধ্বতন সংগঠনের অনুমতি নিতে হবে। ইতোমধ্যে যারা যোগদান করেছেন তাদের যোগদানের কার্যকারিতা আপাতত স্থগিত থাকবে।

এ ধরণের সিদ্ধান্তের ফলে দলটির অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ আরও সুসংগঠিত হবে এবং নতুন সদস্যদের যোগদানের প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকবে বলে মনে করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট