1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময় বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার ভোলার গ্যাস ফেলে রাখার খেসারত দিচ্ছে দেশ

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে পটুয়াখালীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

গোপাল হালদার, পটুয়াখালী
  • প্রকাশিত: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে পটুয়াখালীতে সোমবার (২৬ আগস্ট) এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এ উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে সেন্টারপাড়া হিন্দু সমাজ গৃহে এক আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট কমল দত্ত। সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কাজল বরন দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী প্রকল্প পরিচালক উৎসব কুমার রায় এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। এছাড়াও হিন্দু সমাজ গৃহের সাধারণ সম্পাদক শুভাশিষ মুখার্জী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র দাস, পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন ব্যানার্জী প্রমুখ ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

আলোচনা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রায় হাতি, ঘোড়া এবং বাদ্যযন্ত্রসহকারে রঙিন সাজে সজ্জিত মানুষদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শোভাযাত্রাটি বৃষ্টির মধ্যেও বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হিন্দু সমাজ গৃহ প্রাঙ্গণে এসে শেষ হয়।

উল্লেখ্য, এ বছর জন্মাষ্টমী উৎসবের মূল বার্তা ছিল বানভাসি দূর্গতদের সেবা এবং দেশমাতৃকার মঙ্গল কামনা। জন্মাষ্টমীর এই উৎসব হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট