1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময় বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার

জাতিসংঘ আশা করছে বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠা হবে

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে জাতিসংঘের প্রতিক্রিয়া প্রকাশ পেয়েছে। জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হলে মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক জানান, তারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন।

ফারহান হক বলেন, “আমরা আশা করছি, সরকার গঠনের জন্য একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত একটি সময়সীমা জানানো হবে।”

একই সাথে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সাংবাদিকদের উপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মুখপাত্র। তিনি বলেন, “যে কোনো জায়গায় যে কোনো কারণেই হোক না কেন, আমরা সাংবাদিকদের ওপর সব ধরনের হামলার বিরুদ্ধে। বাংলাদেশে যেসব হামলার খবর প্রকাশিত হয়েছে, তাতে আমরা শঙ্কিত।”

উল্লেখ্য, গত সোমবার (১২ আগস্ট) জাতিসংঘের এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। বাংলাদেশে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের মেয়াদ এবং দেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জাতিসংঘের কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট