1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময় বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার ভোলার গ্যাস ফেলে রাখার খেসারত দিচ্ছে দেশ

পটুয়াখালীতে বাজার মনিটরিংয়ের কাজ করছেন শিক্ষার্থীরা

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৩১৯ বার পড়া হয়েছে

পটুয়াখালী পৌর শহরের নিউমার্কেট বাজারে আজ শনিবার সকালে শিক্ষার্থীদের উদ্যোগে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। সকাল ১১টা থেকে শুরু হওয়া এই কার্যক্রমে শিক্ষার্থীরা বাজারের কাঁচা বাজার, মাছ বাজার, এবং মুরগী বাজারের বিভিন্ন দোকান ও স্টল পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি বিপণন কর্মকর্তার আমিনুল ইসলাম এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বাজারের পণ্যের মান, মূল্য এবং বাজারের সার্বিক শৃঙ্খলা পর্যবেক্ষণ করেন। মনিটরিং কার্যক্রমের সময় কোনো অনিয়ম ধরা পড়লে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়। শিক্ষার্থীরা ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন এবং বাজারের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

কৃষি বিপণন কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, “বাজারে সঠিক দাম ও মান বজায় রাখতে শিক্ষার্থীদের এই ধরনের মনিটরিং কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের এ ধরনের উদ্যোগ বাজারের শৃঙ্খলা রক্ষা ও পণ্যের গুণগত মান নিশ্চিত করতে সহায়ক হবে।”

বাজারের বিক্রেতা এবং ক্রেতারাও শিক্ষার্থীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করেন, এ ধরনের মনিটরিং কার্যক্রম বাজারের নিয়ম-শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ ক্রেতাদের জন্য একটি নিরাপদ ও সুষ্ঠু কেনাকাটার পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট