1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সরকারি কর্মচারী সমিতি ফুলেল শুভেচ্ছায় অভিবাদন জানালেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টিকে মনপুরার জন্য মন পুড়েনা, টনক নড়ে না কারও—স্বাধীনতার ৫৪ বছরেও বিদ্যুৎহীন মনপুরা বরিশাল–কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতের পরিকল্পনা শেবাচিম হাসপাতালে আগুন, রোগীদের হুড়োহুড়িতে আহত বেশ কয়েকজন নিষেধাজ্ঞার ১৮ দিনেও মেলেনি চাল, ঈদের আগে বিপাকে ভোলার জেলেরা ঈদযাত্রায় চেনা ছন্দে সদরঘাট, ঘরমুখো মানুষের ঢল ঢাকা–হাতিয়া রুটের উদ্বোধনী যাত্রায় বিপত্তি; কোস্ট গার্ডের অভিযানে অর্ধশতাধিক যাত্রী উদ্ধার রাবনাবাদ সেতুর নির্মাণকাজ শুরু, বদলে যাবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বাজেট সংকটে দশমিনায় প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের ঈদ বোনাস বন্ধ গলাচিপায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

তালতলীতে সন্ত্রাসী কর্মকাণ্ড-লুটপাট বন্ধের দাবিতে সমন্বয়কদের সংবাদ সম্মেলন

ঢাকা বুলেটিন ডেক্স
  • প্রকাশিত: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীর ভুয়া পরিচয় দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড, লুটপাট ও সহিংসতা বন্ধের দাবিতে বরগুনার তালতলীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় তালতলী শ্রমিক ইউনিয়নে সংবাদ সম্মেলন করেন উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ-সমন্বয়করা।

এ সময় লিখিত বক্তব্যের শুরুতে তালতলী সরকারি কলেজের সহ সমন্বয়ক মো.আতাউর রহমান, স্বৈরাচারী সরকারের পতনের আন্দোলনে নিহত বীর শহীদ ও আহতদের স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর লিখিত বক্তব্যে বলেন,এই বিজয় সব শহীদ, আহত ও জনসাধারণের জন্য উৎসর্গ করছি। সেই সাথে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত, এবং নিহত পরিবারকে সার্বিক সহযোগিতা ও সাধ্যমত চাকরি দেওয়া।

তালতলীর সাধারণ মানুষ যারা ভয়াল রাতগুলোতে আমাদের আশ্রয় দিয়েছিল, সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা দেখেছি বিজয়ের সঙ্গে সঙ্গে একদল কুচক্রী স্বার্থান্বেষী মহল বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের নাম ভাঙিয়ে বিভিন্ন স্থানে সন্ত্রাস, লুটপাট ও সহিংসতার ঘটনা ঘটাচ্ছে। কোথাও কোথাও চাঁদাবাজি করার চেষ্টা চালাচ্ছে। যাদের সঙ্গে আন্দোলনকারী কোনও ছাত্রের সংশ্লিষ্টতা নেই। ছাত্রলীগের বাধা ও হামলার মুখে অনেকে সরে গেলেও সব বাধা উপেক্ষা করে আমরা সরকারের পতন হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাই। আন্দোলনের কারনে আমাদের উপদেষ্টা বশির ভাই গ্রেপ্তার হন। যারা আমাদের উপর হামলা চালিয়েছে আমারা তাদের বিচার চাই। আমাদের বিজয়ের পরে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন এই আন্দোলনের মূল সংগঠক ও সমন্বয়ক হিসেবে দাবি করে সংবাদ সম্মেলন ও অপপ্রচার চালাচ্ছে। এ অবস্থায় দেশের সম্পদ রক্ষা ও শান্তি ফেরাতে এ সব কর্মকাণ্ড বন্ধের দাবি জানাচ্ছি। বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক সহযোগিতা করার জন্য সকলের কাছে আহ্বান করছি। জানাচ্ছি এবং পুলিশ ভাইদের নির্ভয়ে কাজ করার জন্য বলছি। আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই।

দেশ গঠনের জন্য বৈষম্যবিরোধী কেন্দ্রীয় ও সিনিয়র সমন্বয়কদের পরামর্শ এবং দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে হয়েছে ।এ অবস্থায় দেশের সম্পদ রক্ষা ও শান্তি ফেরাতে এ সব কর্মকাণ্ড বন্ধের দাবি জানানো হয়।

এ সময় আরও বক্তব্য দেন– সমন্বয়ক উপদেষ্টা মো.বশির উদ্দিন,আনিচুর রহমান, সমন্বয়ক হাসিবুল হাসান, সহ-সামনায়ক জহিরুল ইসলাম আমি, ইব্রাহিম, আমানুল্লাহ আমান, মোসা.জান্নাত, মো.গোলাম রব্বানী, মো.বাকীবিল্লাহ, মো.মহিবুল্লাহ মো.শাকিবসহ অন্যরা। সংবাদ সম্মেলনে তালতলী উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করা সকলের তথ্য যাচাই-বাছাই করে গণমাধ্যমে প্রকাশ করা হবে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট