1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী
  • প্রকাশিত: বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে

রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না করেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
সোমবার (২৯ জুলাই) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটক থেকে বিনোদপুর বাজারে বিক্ষোভ মিছিল করেন বৈষম্যবিরোধী ছাত্র সমাজ। পরে তারা রাজশাহী-ঢাকা মহাসড়কের রাবির প্রধান ফটকে সমাবেশ করেন।
সমাবেশে ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘আবু সাঈদ মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘আমাদের হল বন্ধ কেন, প্রশাসন জবাব চাই’ এমন সব স্লোগান দিতে দেখা যায় আন্দোলনরত শিক্ষার্থীদের।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী হাসান সজীব বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি কার্যালয়ে জিম্মি করে অস্ত্রের মুখে স্ক্রিপ্টেড বিবৃতি দিয়ে ছাত্রসমাজের দাবিসমূহের প্রতি সরকার চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে। শুধু তাই নয়, সারাদেশে রাষ্ট্রীয় বাহিনী ও ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে নিহত শহীদদের পরিবারকে হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখিয়ে, আর্মড ফোর্সকে ব্যবহার করে ঢাকায় এনে সরকার তাদের থেকে মিথ্যা জবানবন্দি নেওয়া ও সমস্ত দায় আন্দোলনকারীদের ওপর চাপিয়ে শহীদের রক্তের সঙ্গে তামাশা করেছে। আমরা এতদিন চুপ ছিলাম, এখন আর নয়। সারাদেশে শিক্ষার্থীদের গ্রেফতারের নামে হয়রানি, মামলা, হুমকি, ধামকিসহ অসম্ভব নির্যাতন চলছে এটা আর বসে থেকে সয্য করার মতো নয়।
বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা রাজশাহীসহ সারাদেশে যারা নিহত হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান তারা। এ ছাড়া শিক্ষা, স্বরাষ্ট্রমন্ত্রীসহ রাবি উপাচার্যের পদত্যাগ চান শিক্ষার্থীরা। পরে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম বলেন, ‘শান্তিপূর্ণ ভাবেই তারা কর্মসূচি শেষ করেছেন। সেখানে বাড়তি পুলিশ রাখা হয়েছে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট