1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
সরকারি কর্মচারী সমিতি ফুলেল শুভেচ্ছায় অভিবাদন জানালেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টিকে মনপুরার জন্য মন পুড়েনা, টনক নড়ে না কারও—স্বাধীনতার ৫৪ বছরেও বিদ্যুৎহীন মনপুরা বরিশাল–কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতের পরিকল্পনা শেবাচিম হাসপাতালে আগুন, রোগীদের হুড়োহুড়িতে আহত বেশ কয়েকজন নিষেধাজ্ঞার ১৮ দিনেও মেলেনি চাল, ঈদের আগে বিপাকে ভোলার জেলেরা ঈদযাত্রায় চেনা ছন্দে সদরঘাট, ঘরমুখো মানুষের ঢল ঢাকা–হাতিয়া রুটের উদ্বোধনী যাত্রায় বিপত্তি; কোস্ট গার্ডের অভিযানে অর্ধশতাধিক যাত্রী উদ্ধার রাবনাবাদ সেতুর নির্মাণকাজ শুরু, বদলে যাবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বাজেট সংকটে দশমিনায় প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের ঈদ বোনাস বন্ধ গলাচিপায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

লাশের মিছিল চলছে তিস্তা নদীর বুক জুড়ে

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী
  • প্রকাশিত: সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

আমার ও ভেসে এলো এক ব্যক্তির হাত বাঁধা অদ্ধ গলিত মরদেহঃ

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় তিস্তা নদীতে অজ্ঞাত এক ব্যক্তির হাত বাঁধা ৭০ ভাগ গলিত মরদেহ ভেসে এসেছে।

আজ সোমবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার মহিষখোচা ইউনিয়নের সলেডি স্প্যার বাঁধ এলাকার মাঝের চর থেকে মরদেহটি উদ্ধার করে আদিতমারী থানা পুলিশ।
“”””””””””””””””””””””””””””””””””””
আদিতমারী থানা পুলিশ ও স্থানীয়রা জানান, তিস্তা নদীর বাম তীরের আদিতমারী উপজেলার সলেডি স্প্যার বাঁধ-২ এলাকার মাঝের চরে তিস্তার পানি কমে গেলে সেখানে একটি মরদেহ আটকে যায়। মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মরদেহের হাতে একটি ঘড়ি ও মুখে পাকা দাড়ি থাকলেও পরনে কোনো পোশাক ছিল না। তবে দীর্ঘদিন পানিতে থাকায় মরদেহটিতে পচন ধরে। এ কারণে লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের ধারণা, মরদেহটি উজান থেকে ভেসে এসেছে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, স্থানীয়রা কেউ মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারছেন না। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলমান আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট