1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

লংগদুতে বিদেশি ব্রান্ডের সিগারেট সহ আটক-৩

বিপ্লব ইসলাম,লংগদু,রাংগামাটি
  • প্রকাশিত: সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ২৪৬ বার পড়া হয়েছে

রাঙ্গামাটির লংগদুতে গোপন সংবাদের ভিত্তিতে  ৩ লক্ষাধিক টাকার বিদেশী সিগারেট সহ তিনজনকে গ্রেফতার করেছে লংগদু থানা পুলিশ।

লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের রাঙ্গীপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে লংগদু থানার এস আই ফুলন বড়ুয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে ৪৪০ প্যাকেট বিদেশী সিগারেট সহ তিনজনকে হাতেনাতে আটক করে পুলিশ।

তিনজনের দুজনই উপজেলার রাঙ্গীপাড়া এলাকার। নুরুল ইসলামের ছেলে শাহ আলম ও গিয়াস উদ্দীনের ছেলে রাশেদুজ্জামান এবং অপরজন বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লকের মৃত হাসেমের ছেলে ওবায়দুল হক।

লংগদু থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানায়,আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ১৯৭৪ এর ২৫ এর বি ধারায় নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করার কার্যক্রম চলমান।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট