1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
সরকারি কর্মচারী সমিতি ফুলেল শুভেচ্ছায় অভিবাদন জানালেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টিকে মনপুরার জন্য মন পুড়েনা, টনক নড়ে না কারও—স্বাধীনতার ৫৪ বছরেও বিদ্যুৎহীন মনপুরা বরিশাল–কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীতের পরিকল্পনা শেবাচিম হাসপাতালে আগুন, রোগীদের হুড়োহুড়িতে আহত বেশ কয়েকজন নিষেধাজ্ঞার ১৮ দিনেও মেলেনি চাল, ঈদের আগে বিপাকে ভোলার জেলেরা ঈদযাত্রায় চেনা ছন্দে সদরঘাট, ঘরমুখো মানুষের ঢল ঢাকা–হাতিয়া রুটের উদ্বোধনী যাত্রায় বিপত্তি; কোস্ট গার্ডের অভিযানে অর্ধশতাধিক যাত্রী উদ্ধার রাবনাবাদ সেতুর নির্মাণকাজ শুরু, বদলে যাবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বাজেট সংকটে দশমিনায় প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের ঈদ বোনাস বন্ধ গলাচিপায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

নলছিটিতে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত

অরবিন্দ পোদ্দার,নলছিটি
  • প্রকাশিত: রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ঝালকাঠির নলছিটিতে পালিত হলো সনাতন ধর্মাবলম্বীদের উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা।

রবিবার ৭ জুলাই বিকেল ৪ টায় শহরের বৃন্দাবন মন্দির থেকে আনুষ্ঠানিক ভাবে জগন্নাথদেবের একটি বিশাল রথযাত্রা বের হয়।

ফুল ফল সুসজ্জিত হয়ে রথটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাধাগোবিন্দ মন্দিরে গিয়ে শেষ হয়। শতশত নারী-পুরুষ ও শিশু ভক্তবৃন্দ এ রথযাত্রায় অংশ নেয়।

হিন্দু ধর্মের বিশ্বাস মতে, জগতের নাথ যিনি তিনি-ই জগন্নাথ। ভগবান শ্রী জগন্নাথদেব, ভাই বলভদ্র ও বোন দেবী সুভদ্রাকে নিয়ে কাঠের তৈরি সুসজ্জিত রথে ভ্রমনের নাম রথযাত্রা। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব পালিত হয়ে আসছে।

হিন্দুরা মনে প্রাণে বিশ্বাস করেন, রথযাত্রায় ভগোবান জগন্নাথদদেবের দর্শণ পেলেই মানুষের মুক্তি লাভ হয়। অর্থাৎ পৃথিবীতে মানুষকে আর পুন: জন্ম নিতে হয় না। আর এ কারনেই রথযাত্রায় রথের দড়ি টানতে হাজারো ভক্তদের সমাগম ঘটে।

উল্লেখ্য প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়ায় আনন্দঘন পরিবেশে এই রথযাত্রা উত্‍সব পালিত হয়। দাদা বলরাম, বলভদ্র এবং বোন সুভদ্রাকে নিয়ে মাসি গুণ্ডিচার বাড়ি যান, আগামী ১৪ জুলাই, রবিবার উল্টো রথযাত্রার মধ্যমে মাসির বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে আসবে জগন্নাথদেবের রথ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট