1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল মির্জাগঞ্জে ৮১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কিশোরীর সঙ্গে পরকীয়ার অভিযোগে রিপন মিয়াকে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রাম ছাড়ার নির্দেশ সরকারি দপ্তরে এআই টুল ব্যবহারে সতর্কতার নির্দেশনা জারি

লংগদুতে বজ্রপাতে গৃহবধূ সহ আরো ৪ জনের মৃত্যু ১জন নিখোঁজ

বিপ্লব ইসলাম,লংগদু,রাঙ্গামাটি
  • প্রকাশিত: শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে

রাঙ্গামাটির লংগদুতে বজ্রপাতে রিনা বেগম (৩৫) নামে একজন গৃহবধূর সহ আরো চারজনের মৃত্যু এবং এ ঘটনায় একজন কাপ্তাই লেকে নিখোঁজ রয়েছে।

শনিবার (১৫ জুন) দুপুর ৩টার সময় আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি চেয়ারম্যান টিলা ১নং ওয়ার্ডের ইব্রাহিমের স্ত্রী নিজের বসত ঘরের বারান্দায় বজ্রপাতে নিহত হন।

একই সময় ভাসান্যাদম ইউনিয়নের জিয়াউল হক (৫০), আক্কাস আলী (৪৫), ওবায়দুল্লাহ (৩০),বাচ্চু মিয়া (৩০) বজ্রপাতে নিহত হয়। এ ঘটনায় তিনজনকে পাওয়া গেলেও বোট চালক আক্কাস আলীকে এখনো পাওয়া যায়নি। উদ্ধার অভিযানে কাজ করছে পুলিশ প্রশাসন।

শনিবার হাটের কাজ শেষে বাড়ি ফেরার পথে লংগদু উপজেলার মিনা বাজার নামক স্থানে ইঞ্জিন চালিত বোটে বজ্রপাতে ঘটনা স্থলে বোট চালক সহ চারজন নিহত হয়। চারজনই ভাসান্যাদম ইউনিয়নের ভাসান্যাদম এলাকার বাসিন্দা।

লংগদু থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন,করল্যাছড়ি ইউনিয়নে একজন মহিলা ও শনিবার মাইনী বাজার থেকে ভামান্যাদম নিজ বাড়িতে ফেরার পথে বজ্রপাতে চার জনের মৃত্যু হয়। এবিষয়ে অপমৃত্যু মামলা রুজু করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট