1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময় বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার

লংগদু উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

বিপ্লব ইসলাম, লংগদু,রাংগামাটি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৪৯০ বার পড়া হয়েছে

৬ষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে রাংগামাটি জেলার লংগদুতে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছে আনারস প্রতীকের প্রার্থী বাবুল দাশ বাবু ।তিনি পেয়েছেন ১৭ হাজার ১৪৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘোড়া প্রতীকের বর্তমান চেয়ারম্যান আবদুল বারেক সরকার পেয়েছেন ১২ হাজার ৮৫৬ ভোট।

পুরুষ ভাইস চেয়াম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪ জন। এতে বই প্রতীকের রকিব হাসান ১৬ হাজার ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের কল্যান প্রিয় চাকমা পেয়েছেন ৯ হাজার ৭৯০ভোট।

মহিলা ভাইস চেয়াম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২ জন। এতে কলস প্রতীকের ফাতেমা জিন্নাহ ১৭ হাজার ৫২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের আনোয়ারা বেগম পেয়েছেন ১৩ হাজার ৩৬১ভোট।

লংগদু উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা বে-সরকারিভাবে সকলের প্রাপ্ত ভোট সংখ্যার ফলাফল ঘোষণা করেন।

জানা যায়, উপজেলার ৭টি ইউপির ২৩টি কেন্দ্রে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার সর্বমোট ভোট সংখ্যা ৬১ হাজার ২’শ ৬৩জন। যার মাঝে ৩১ হাজার ৮৭৭ জন পুরুষ ও ২৯ হাজার ৩’শ ৮৬জন মহিলা ভোটার রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট