1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম কুয়াকাটায় ভেসে এলো ৫৮ ফুট দীর্ঘ মৃত তিমি বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা

সানরাইজার্স হায়দ্রাবাদকে ফাইনালে লজ্জায় ডুবিয়ে ৮ উইকেটের বিশাল জয়ে এক দশক পর আইপিএলের চ্যাম্পিয়ন কলকাতা

মোসলেম রেজা, ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে

আইপিএলের ১৭ তম আসরের ফাইনালে টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। চেন্নাইয়ের এম চিদামবারাম স্টেড়িয়ামে মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ।

আইপিএলের এবারের আসরে ফাইনাল ম্যাচের আগে গ্রুপ ও এলিমিনেটর ম্যাচে দুইবার মুখোমুখি হয়েছিলো কলকাতা-হায়দরাবাদ। অবশ্য দুই ম্যাচেই পরাজয়ের স্বাদ পেয়েছে ট্রেভিস হেডের হায়দ্রাবাদ।
আজকের ফাইনালে কাগজ কলমে ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামে কলকাতা নাইট রাইডার্স। দীর্ঘ ১০ বছর ধরে শিরোপা খরায় ভোগা কলকাতা আজ নেমেছিলো ২০১৪ সালের পর আরেকটা শিরোপা জেতার আশায়। অপরদিকে প্রথমবারের মতো নেতৃত্ব পেয়েই দলকে ফাইনালে তুলেছেন কামিন্স। শিরোপা তার হাতে উঠলে অধিনায়ক হিসেবে নিজেকে নিয়ে যাবেন নতুন এক উচ্চতায়।

হায়দ্রাবাদের ব্যাটিং ব্যথর্তা স্পষ্ট ভাবে আজকেও ফুটে উঠেছে। পাওয়ার প্লের শুরুতেই মিচেল স্টার্কের ১৩৯.১ গতির গুড লেন্হের করা ড্রিম ডেলিভারির বল টপ অফ দ্যা স্টাম্পে আঘাত হানলে ২ রানে বোল্ড হয়ে সাজঘরে পথ ধরেন অভিষেক শর্মা। ২য় ওভারে গোল্ডেন ডাক মেরে ট্রেভিস হেডকে ফেরত আসতে হয় প্যাভিলিয়নে। পাওয়ার প্লে শেষে ৩ উইকেটে হায়দ্রাবাদ করে ৪০ রান।

রাইডার্স বোলারদের বোলিং তোপে নিয়মিত উইকেট হারিয়ে ফাইনালে সর্বনিম্ম ১১৩ রানের রেকর্ড গড়ে সানরাইজার্স। দলের হয়ে সর্বোচ্চ ১৯ বলে ২৪ রান করেন হায়দ্রাবাদ ক্যাপ্টেন পেট ক্যামিন্স। নাইট রাইডার্সের হয়ে ২.৩ ওভারে ১৯ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নেন আন্দ্রে রাসেল।

অল্প রানের পুঁজিতে বোলিং করতে নেমে দলীয় ১১ রানের মাথায় হায়দ্রাবাদ ক্যাপ্টেন পেট ক্যামিন্সের বলে শাহবাজ আহমেদের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে পথ ধরেন নারায়ন। শুরুর বিপদ কাটিয়ে পাওয়ার প্লেতে ৭২ রান তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স। রহমতুল্লাহ গুরবাজ ৩২ বলে ৩৯ রানে আউট হলেও, ভেঙ্কেটিস আইয়ার ২৬ বলে ৫২ রান করেন। ঝড়ো ব্যাটিংয়ে ৫৭ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল জয় তুলে নিয়ে এক দশক পর ট্রফি যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের ঘরে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট