1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

ম্যানচেষ্টার ইজ রেড!

মোঃ মোসলেম রেজা, ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ২৫ মে, ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে

এফএ কাপের ফাইনালে প্রিমিয়ার লীগ জয়ী ডি ব্রুইনাদের বিপক্ষে মাঠে নামে নগর প্রতিপক্ষ ম্যানচেষ্টার ইউনাইটেড। প্রিমিয়ার লীগে ছিন্নভিন্ন ইউনাইটেডের কাছে ওয়েম্বলিতে হার মেনে নিতে হলো পেপ গার্দিওলার ম্যানচেষ্টার সিটিকে।

২০১৫/১৬ মৌসুমের পর দীর্ঘ প্রায় ১ যুগে পর এফএ কাপের ফাইনালে ম্যানচেষ্টার সিটিকে হারালো ইউনাইটেড।

মিড়িয়া থেকে খবর ছড়িয়েছিলো, এফএ কাপের ফলাফল যাই হোক ফাইনালের পরই কোচ এরিক টেন হাগকে বরখাস্ত করবে ম্যানচেস্টার ইউনাইটেড! এমন পরিস্থিতিতে চলতি প্রিমিয়ার লিগের আট নম্বরে থাকা দলটির জন্য ছিলো পাহাড়সম চাপ। অবশ্য চাপ জয় করে এফএ কাপ জিতে নিয়েছে রেড ডেভিলরা। ওয়েম্বলি স্টেডিয়ামে ২-১ গোলে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে হারিয়ে শিরোপা জয়ের উৎসব করেছে তারা।

অবশ্য এই জয়ে আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলা নিশ্চিত হয়েও গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের।

ম্যাচের ৩০ মিনিটে সিটি গোলকিপার মাঝমাঠ থেকে ভেসে আসা বলটা ক্লিয়ার করতে বক্স ছেড়ে বেরিয়ে গেলে ডিফেন্ডার গর্ভাদিওল হেড করে বল বিপদমুক্ত করতে গিয়ে বল গিয়ে পড়ে শেষমেশ ইউনাইটেডের আর্জেন্টাইন ফরোয়ার্ড আলেহান্দ্রো গারনাচোর পায়ে। সহজ ট্যাপ ইনে বলটা তিনি জড়ান জালে।

শুরুর ধাক্কা সামলাতে না সামলাতে ৯ মিনিট পরই সিটি ইউনাইটেডের হয়ে ব্যবধান দ্বিগুণ করে তরুণ ফরোয়ার্ড কোবি মাইনু। দুই গোলের লিড নিয়েই ম্যানইউ যায় বিরতিতে।

দ্বিতীয়ার্ধে সময়ের সাথে সিটি গোলের জন্য মরিয়া হয়ে চেষ্টা করেছে বারবার। অবশেষে সফলতা আসে ৮৮ মিনিটে। বক্সের বাইরে থেকে জেরেমি ডকুর শট আন্দ্রে ওনানার হাত ফসকে জমা পড়ে জালে। অনেক চেষ্টা করেও সমতাসূচক গোলের দেখা পায়নি সিটি। ডাচ কোচ এরিক টেন হাগের অধিনে এই মৌসুমের সেরা একটা ম্যাচ খেলে,
২-১ গোলের জয় নিয়ে ইউনাইটেড ১৩তম বারের মতো ঘরে তোলে এফএ কাপের শিরোপা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট