1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান

বদলগাছীতে বোনের বসত বাড়ি ভাংচুর করার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে!

মোঃ সারোয়ার হোসেন অপু , বদলগাছী,নওগাঁ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে

নওগাঁর বদলগাছীতে বোনের বসতবাড়িতে হামলা চালিয়ে বাড়ি ভাংচুর করার অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্যর বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানাযায়, বদলগাছী উপজেলার কোলা ইউপির কয়াভবানী পুর গ্রামের মৃত.গিয়াস উদ্দিন সোনারের মেয়ে সুরাইয়া বেগম (৪২)দীর্ঘ দিন ধরে তার বাবার বাড়িতে স্বামী-সন্তান নিয়ে বসবাস করতেন। সুরাইয়ার ভাই সাবেক মেম্বার সাইফুল ইসলাম তার বোনকে বাড়ি থেকে বের করে দেয়। এর পর সুরাইয়া বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে বসবাস
করছিল। কয়েক মাস পূর্বে সুরাইয়া তার বাবার সম্পত্তির তার অংশ দাবি করে। সুরাইয়ার ভাই সাইফুল বোনের ভাগের জমির অংশ দিতে অস্বীকৃতি জানায়। স্থানীয়রা উভয়পক্ষ কে নিয়ে গ্রামসালিশের মাধ্যমে দুইশতক জমি সুরাইয়াকে বের করে দেয়। সুরাইয়া সেই জমিতে মাথাগোঁজার ঠাই হিসেবে বসতবাড়ি তৈরি করেন।
গত ২০শে মে দুপুর ২টায় সাবেক মেম্বার সাইফুল ও তুষার হোসেন হঠাৎ সুরাইয়ার বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে উচ্ছেদ করার চেষ্টা চালায় । এসময়
বিবাদীরা সুরাইয়ার স্বামী আরেফিন সহ তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এঘটনার পর থেকে গৃহবধূ সুরাইয়া তার পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তাহীনতাই
ভুগছে বলে অভিযোগ তুলেছেন।

স্থানীয় ভুট্টু,দুলাল,হাসান,শরিফুল সহ আরও অনেকে জানান, সুরাইয়া মেয়ে হিসেবে তার বাবার সম্পত্তির একটা অংশ পাবে। তার ভাই সাইফুল বোনের অংশের জমি না দেওয়ার কারনেই দুই-ভাই বোনের মধ্যে বিবাদ লেগেই থাকে। জমাজমি নিয়ে দ্বন্দ্বের জের ধরেই সাবেক মেম্বার সাইফুলও তার ভাতিজা তুষার সুরাইয়ার বসতবাড়িতে হামলা করে ভাংচুর করেছে।

এবিষয়ে বাদী সুরাইয়া বলেন, আমার ভাই সাইফুল ও ভাতিজা তুষার হঠাৎ আমার বসতবাড়িতে হামলা করে বেশ কিছু জিনিসপত্র ভাংচুর করে। বসতবাড়ি উচ্ছেদসহ প্রাণনাশের হুমকি দিয়েছে ।

বিবাদী সাইফুল ইসলাম বলেন, আমার বোনের বাড়িতে হামলা এবং ভাংচুর কোনটাই করিনি। তারা আমার বিরুদ্ধে থানায় মনগড়া অভিযোগ দিয়েছে।

এবিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুবুর রহমান জানান, ঐ ঘটনায় একটি অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট